News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুকন্যা ধর্ষিতা, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মহিলা কমিশন
Image

শিশুকন্যা ধর্ষিতা, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার বকবকি দাস টিলায় এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার সঙ্গে জড়িতকে এক মাস পরও গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ৷ তাতে পুলিশের ভূমিকা ঘিরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্র্ণলী গোস্বামী ঘটনা সম্পর্কে খোজখবর নিতে রবিববার শিশুটির বাড়িতে যান৷ গত ৩০ মে কদমতলা থানার বকবকি দাস টিলার ৮ বছরের এক শিশুকন্যাকে তুলে নিয়ে পাশের জঙ্গলে ধর্ষণের চেষ্টা করে ৫৫ বছর বয়সি রঞ্জিত দাস৷ তার বাড়ি টুলগাঁও৷ ৮ বছরের শিশুকন্যাটি ওই নরপিশাচের কবল থেকে বাঁচার জন্য তাকে লাথি মেরে চিৎকার করেছিল৷

শিশুকন্যার চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজনরা ছুটে আসেন৷ শিশুকন্যাটিকে তারা কোনওক্রমে রক্ষা করেন৷ অপরদিকে নরপিশাচ রঞ্জিত দাস পালিয়ে যায়৷ এব্যাপারে শিশুকন্যার পরিবারের তরফে কদমতলা থানায় অভিযুক্তের নাম উল্লেখ্য করে কদমতলা থানায় মামলা করা হয়৷ এক মাস অতিক্রান্ত হওয়া পরও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি৷ পুলিশের এহেন ব্যর্থনায় স্থানীয় মানুষের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ বিষয়টি রাজ্য মহিলা কমিশনের নজরে আনা হয়৷

মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী রবিবার শিশুকন্যার বাড়িতে গিয়ে ঘটনার খোজখবর নেন৷ তিনি পরিবারের লোকজনদের আশ্বস্ত করেন অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য মহিলা কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ পুলিশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী৷ অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top