News Flash

  • Home
  • Uncategorized
  • ইঞ্জিনীয়ার পড়ুয়া যুবক খুনের চবিবশ ঘন্টা পরও গ্রেপ্তার নেই
Image

ইঞ্জিনীয়ার পড়ুয়া যুবক খুনের চবিবশ ঘন্টা পরও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার এডিনগর থানা এলাকা থেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে৷ নিহতের নাম দীপ চক্রবর্তী৷ জানা যায় তাকে প্রথমে ফোন করে তারই বন্ধুরা স্থানীয় ক্লাবে নিয়ে যায়৷ সেখান থেকে দুর্জয়নগরে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ এই হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের কোনও রহস্য আত্মগোপন করে রয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷


রাজধানী আগরতলা শহর এলাকার এডিনগরের বাসিন্দা দিল্লিতে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ পাঠরত দীপ চক্রবর্তী গত ৬ জুন ছুটিতে বাড়িতে এসেছিল৷ তারই দাদা-বন্ধু মিঠুন দে শনিবার তাকে ফোন করে তার সঙ্গে দেখা করার জন্য বলে৷ সে অনুযায়ী সন্ধ্যা ৬.৩০ নাগাদ বাবার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে দাদা-বন্ধু মিঠুন দে’র সঙ্গে দেখা করতে যায়৷ তাতেই বিপত্তি৷ স্থানীয় একটি ক্লাবে তাকে বেশ কিছুক্ষণ আটকে রেখে পরিকল্পিতভাবে হত্যার ছক কষা হয়৷ জানা যায় গত ৩ মাস ধরে মিঠুনের সঙ্গে দীপ চক্রবর্তীর সম্পর্ক ভাল যাচ্ছিল না৷ তদুপরি দিল্লি থেকে বাড়িতে আসার পর শনিবার বেলা ১০টা নাগাদ মিঠুন মোবাইলে মেসেজ পাঠিয়ে দীপকে দেখা করতে বলে৷ বিকেল বেলা আবারও সে ফোন করে তার সঙ্গে দেখা করার জন্য বলে৷ বিষয়টি দীপ তার মা এবং বাবাকে জানায়৷

অবশেষে সন্ধ্যা ৬.৩০ টা নাগাদ বাবার কাছ থেকে ৩০ টাকা নিয়ে মিঠুনের সঙ্গে দেখা করতে যায় দীপ৷ রাত ৮টা নাগাদ দীপের বাবা ফোন করে কথা বলেন দীপের সঙ্গে৷ তখনই নাকি তার সঙ্গে হাতাহাতি হয়৷ পুনরায় ১০টা নাগাদ তার বাবা দীপকে ফোন করেন৷ তখন সে বলে ক্লাবে আছে ফিরে আসবে৷ রাত ১১.১৮ মিনিট নাগাদ পুনরায় ফোন করলে তার বাবা শুনতে পান পুত্র দীপ বলছে শানু দাদা তুমি আমাকে কি করছো? তাতে সন্দেহ ঘনীভূত হয় দীপের বাবার মনে৷ সেখান থেকে রাতে ফোন আসে দীপের বাবার কাছে৷ তারা জানায় দুর্জয়নগরে দুর্ঘটনায় আহত হয়েছে দীপ৷

তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ জিবি হাসপাতালে ছুটে যান দীপের মা-বাবা৷ ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে৷ দীপের বাবা জানান দুর্জয়নগরে নিয়ে গিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ এই হত্যাকাণ্ডে মুন্না দে, শিবধর ভৌমিক, মিঠুন দে এবং নিলেশ বণিক নামে চারজন জড়িত রয়েছে বলে এডিনগর থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন দীপের বাবা৷
ঘটনার খবর পেয়ে রবিবার সকালে তাদের বাড়িতে ছুটে যান বিজেপি’র নেতৃবৃন্দ৷ নিহত দীপের বাবা একজন পৃষ্ঠাপ্রমুখ বলে দলের পক্ষ থেকে জানানো হয়৷ তার পুত্রকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিজেপি নেতা মানিকলাল দাস৷
রাজধানী আগরতলা শহর সংলগ্ণ এলাকায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনাকে কেন্দ্র তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ উল্লেখ্য গত কয়েকমাস আগেও রাজধানী আগরতলা শহরের নেতাজী চৌমুহনি এলাকা এক ছাত্রকে পরিকল্পিতভাবে তারই বন্ধুরা হত্যা করেছিল৷ পরপর এইসব ঘটনায় নিরাপত্তা নিয়ে অভিভাবকরা রীতিমতো উদ্বিগ্ণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top