News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূলের পর এবার বিজেডিও সমর্থন করল জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল
Image

তৃণমূলের পর এবার বিজেডিও সমর্থন করল জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে ফের ছ’মাসের জন্য বাড়তে চলেছে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ। সংসদের নিম্নকক্ষ লোকসভায় গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ ছ’মাস বৃদ্ধির জন্য প্রস্তাব এনেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই প্রস্তাব অনুমোদিত হয়েছে সপ্তদশ লোকসভায়। লোকসভায় অনুমোদিত হওয়ার পর, সোমবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ ছ’মাস বৃদ্ধির জন্য প্রস্তাব এনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২ জুলাই জম্মু ও কাশ্মীরে সমাপ্ত হচ্ছে রাষ্ট্রপতি শাসন। তার আগে ১ জুলাই, সোমবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ছ’মাসের জন্য বৃদ্ধির প্রস্তাব এনেছি আমি।” এদিনই রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল, ২০১৯ পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমাজবাদী পার্টি, সর্বভারতীয় তৃণমূলের পর এবার এই বিলকে সমর্থন করতে চলেছে বিজু জনতা দল (বিজেডি)-ও। 

প্রসঙ্গত, গত ২৮ জুনই সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাশ জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল, ২০১৯। শুক্রবার লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও এদিন লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় এই বিল পাশও হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “এই বিল কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, মূলত আন্তর্জাতিক সীমান্ত বরাবর বসবাসকারী মানুষদের জন্য।” জম্মু ও কাশ্মীরে আরও ছ’মাসের জন্য রাষ্ট্রপতির শাসনের মেয়াদ বৃদ্ধি এখন শুধুই সময়ের অপেক্ষা। সমাজবাদী পার্টি (সপা)-র সাংসদ রাম গোপাল যাদব জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে আরও ছ’মাসের জন্য রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব সমর্থন করবে সমাজবাদী পার্টি| তৃণমূল, বিজেডিও এই প্রস্তাবকে সমর্থন করবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top