News Flash

  • Home
  • Uncategorized
  • ১৭টি ওবিসি জাতিকে তফশিলি জাতির অন্তর্ভুক্তিকরণ ‘অসাংবিধানিক’ : মায়াবতী
Image

১৭টি ওবিসি জাতিকে তফশিলি জাতির অন্তর্ভুক্তিকরণ ‘অসাংবিধানিক’ : মায়াবতী

লখনউ, ১ জুলাই (হি. স.) : উত্তর প্রদেশ সরকারের ১৭টি ওবিসি জাতিকে তফশিলি জাতির অন্তর্ভুক্তিকরণের সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করলেন বিএসপি (বহুজন সমাজ পার্টি)-র সুপ্রিমো মায়াবতী। এই সিদ্ধান্তের ফলে অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি)-র ১৭টি জাতির সঙ্গে প্রতারণা করেছে যোগী সরকার, বলে সোমবার মন্তব্য করেছেন তিনি। সরকার এই জাতিগুলিকে অন্যান্য অনগ্রসর জাতির অন্তর্ভুক্ত হিসাবে গণ্য না করায় এই শ্রেণীর মানুষেরা সরকারি সুযোগ-সুবিধাগুলি থেকে বঞ্চিত হবেন বলে উল্লেখ করেছেন তিনি। 

বিএসপি প্রধান মায়াবতী এ প্রসঙ্গে এদিন বেন, “ওবিসি জাতিভুক্ত মানুষেরা তফশিলি জাতির সুবিধাগুলি পাবেন না কারণ কোনও রাজ্য সরকার আদেশের মাধ্যমে তাঁদের কোনও বিভাগে রাখতে বা অপসারণ করতে পারবে না। ২০০৭ সালে তত্কালীন কংগ্রেস সরকারের কাছে আমাদের দল লিখেছিল যে এই ১৭টি অনগ্রসর জাতিকে তফশিলি জাতির অন্তর্ভুক্ত করা হোক এবং তফশিলি জাতির সংরক্ষণ  কোটা বাড়ানো হোক।” যোগী সরকারের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে উল্লেখ করে এদিন তিনি বলেছেন, “আমরা তখন এই দাবি করেছি যাতে তফশিলি জাতির সংরক্ষণও বাড়ে এবং এই ১৭ টি শ্রেণিও সেই সুবিধাগুলি পাবে। কিন্তু, দুঃখের বিষয় তত্কালীন কেন্দ্রীয় সরকারও এই বিষয়ে কিছু করেনি, বর্তমান সরকারও কিছু করছে না।” 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top