News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুম পর্যন্ত রেল লাইনে সুরক্ষা পর্যক্ষেণ, সতর্কতা জারি
Image

সাব্রুম পর্যন্ত রেল লাইনে সুরক্ষা পর্যক্ষেণ, সতর্কতা জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন ৷৷ ত্রিপুরায় বিলোনীয়া-সাব্রুম রেল লাইনে সুরক্ষা পর্য্যবেক্ষণের জন্য ওই রুটে সতর্কতা জারি করেছে পূবর্োত্তর সীমান্ত রেলওয়ে৷ এ-বিষয়ে পূবর্োত্তর সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার সহকারী মুখ্য বাস্তুকার রাকেশ কুমার বলেন, আগামী ১ জুলাই বিলোনীয়া-সাব্রুম নবনির্মিত রেল লাইনে সুরক্ষা পর্যবেক্ষণ করবেন রেলওয়ে সুরক্ষা কমিশনার৷ ফলে, ওইদিন ট্রেন সবর্োচ্চ ১২০ কিমি বেগে ছুটবে৷ তাছাড়া, ৩০ জুন ওই বিভিন্ন সময়ে পরীক্ষামূলক রেল যাতায়াত করবে৷ তাতে, সচেতনতার অভাবে দূর্ঘটনা ঘটে যেতে পারে৷

তাঁর কথায়, ৩০ জুন এবং ১ জুলাই বিলোনীয়া-সাব্রুম রেল লাইন দিয়ে সাধারণ জনগণ এবং যানবাহন অতিক্রম না করাই নিরাপদ হবে৷ এক্ষেত্রে রোড ওভার ব্রীজ কিংবা রোড আন্ডার ব্রীজ ব্যবহার করে যাতায়াত করা যেতে পারে৷ তাঁর সাফ কথা, আনুষ্ঠানিকভাবে রেল পরিষেবা এই রুটে শুরু না হওয়ায় কোন ধরনের নিরাপত্তা প্রদান করা সম্ভব হচ্ছে না৷ সেক্ষেত্রে জনগণকে সচেতনভাবে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে৷

তিনি আরো বলেন, আগামী দুইদিন কোন গবাদী পশু রেল লাইনের ধারে নিয়ে যাওয়া নিরাপদ নয়৷ এ-ক্ষেত্রে গবাদী পশুপালকদের সচেতন থাকাই উচিৎ হবে৷ তাঁর দাবি, ত্রিপুরার অন্তিম প্রান্তও ভারতের রেল মানচিত্রে যুক্ত হতে চলেছে৷ তাই, নির্বিঘ্নে এই মহতি উদ্যোগ সম্পন্ন হোক, সে-দিকে সকলের নজর দিতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top