News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়ক সম্প্রসারণে কেন্দ্রকে জমি বিনামূল্যে দেবে রাজ্য, মন্ত্রিসভায় সিদ্ধান্ত
Image

জাতীয় সড়ক সম্প্রসারণে কেন্দ্রকে জমি বিনামূল্যে দেবে রাজ্য, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন ৷৷ রাজ্যের বৃহত্তর স্বার্থের দিকে নজর রেখে রাজ্য মন্ত্রিসভা সম্প্রতি জাতীয় মহাসড়কের সম্প্রসারণে নয়া নীতিমালা প্রণয়ন করেছে৷ তাতে সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য সরকার জাতীয় সড়ক নির্মাণে তথা সম্প্রসারণে কেন্দ্রীয় ভূতল, পরিবহন এবং মহাসড়ক মন্ত্রককে এখন থেকে বিনামূল্যে জমি হস্তান্তর করবে৷

সূত্রের খাবার, রাজ্য সরকার জাতীয় মহাসড়ক সম্প্রসারণের জন্য সরকারী জমি হস্তান্তর ও বরাদ্দের পর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোন ধরনের ক্ষতিপূরণ দাবি না করার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়৷

এর আগে, রাজ্য সরকারের একটি বিধান ছিল যে, যখনই সংশ্লিষ্ট মন্ত্রক জাতীয় মহাসড়কগুলি বিস্তৃত করার জন্য জমি চাইত তখন রাজ্য সরকার অর্থ বা ক্ষতিপূরণের পরিবর্তে সরকারি জমি হস্তান্তর বা বরাদ্দ করত৷ তবে, রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা সরকার এমন প্রচুর অর্থ পাওনা কেন্দ্রের কাছে৷

সূত্রের দাবি, যদি জমিটি ব্যক্তিগতভাবে মালিকানাধীন হয়, তবে রাজ্য সরকার সেই জমি কিনে নেবে এবং বিকল্প ব্যবস্থাও করবে৷ তবে যদি খাস জমি থাকে তবে সরকার কোন ধরনের অর্থ বা ক্ষতিপূরণ ছাড়াই মন্ত্রণালয়কে হস্তান্তর করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে৷ তবে, যদি কোন পরিবার ‘‘খাস জমি’’ বা সরকারি ভূমিতে বসবাস করে, তবে কেন্দ্রীয় সরকার তাদের ক্ষতিপূরণ দিতে হবে৷ তাতে, ওই পরিবারগুলির কোন ক্ষতি হবে না৷

সূত্র আরও জানিয়েছে, কেন্দ্রীয় মহাসড়ক আইনের অধীনে প্রকল্প রূপায়ণে ত্রিপুরায় কোন নীতি বা নির্দেশিকা ছিল না৷ তবে, এখন নীতি তৈরি করা হয়েছে এবং মন্ত্রিসভা ওই নীতিমালার অনুমোদন দিয়েছে৷

রাজ্যে বর্তমানে পাঁচটি জাতীয় মহাসড়ক রয়েছে ৮৫৪ কিলোমিটার দীর্ঘ এবং রাজ্য সরকারের নিজস্ব ১০৫৭ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক রয়েছে৷ প্রসঙ্গত, আগরতলা থেকে সাব্রুম ও পানিসাগর এলাকায় মহাসড়ক বিস্তৃত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top