News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন সাব ডিভিশনে আচমকা সফরে বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত, হাল ফেরাতে ১২০০ কোটি ঋণ নেবে রাজ্য সরকার
Image

বিভিন্ন সাব ডিভিশনে আচমকা সফরে বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত, হাল ফেরাতে ১২০০ কোটি ঋণ নেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন ৷৷ রাজ্যে সম্প্রতি বিপর্যস্থ হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা৷ তাই, ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার জন্য মাঠে নামলেন বিদ্যুৎ মন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা৷ আজ তিনি বড়দোয়ালী, আমতলী, সেকেরকোট-সহ বিভিন্ন বিদ্যুৎ সাব-ডিভিশন পরিদর্শন করেছেন৷ পরিদর্শনকালে দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করেন৷ পরিদর্শনে গিয়ে তিনি জানান, রাজ্যের বিদ্যুৎ পরিষেবার হাল ফেরাতে ১২০০ কোটি টাকা ঋণ নেবে রাজ্য সরকার৷

সম্প্রতি রাজ্যের বিদ্যুৎ পরিষেবায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ৷ প্রায় লোডশেডিংয়ের যন্ত্রণায় অসহ্য হয়ে পড়ছেন৷ অথচ, ত্রিপুরার সরকারের দাবি রাজ্যে বিদ্যুতের ঘাটতি নেই৷ কারণ, ত্রিপুরায় উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশ এবং নেপালের কাছে বিক্রি করা হচ্ছে৷ ফলে, সমস্যা খুজে বের করতে এবার খোদ মাঠে নামেন বিদ্যুৎ মন্ত্রী৷

এদিন তিনি পরিকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে দপ্তরের আধিকারিকদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন৷ আধিকারিকদের দেওয়া বিভিন্ন পরামর্শ শুনে উপ-মুখ্যমন্ত্রী নিগমের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে দ্রুত কার্য্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷ মূলত, বিদ্যুৎ পরিবাহী তার, ট্রান্সফরমার ছাড়াও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতির সংস্কার, প্রাক বর্ষার মেরামতির কাজ ও বিদ্যুৎ পরিবাহী তারের উপর পড়ে থাকা গাছের ডালপালা কাটার কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন৷

এদিকে, নিগমের সাব-স্টেশনগুলিতে অফিসার ও কর্মী সংকট যেখানে রয়েছে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷ নিগমের সাব ডিভিশন অফিসগুলি পরিদর্শনকালে আধিকারিকরাও বিদ্যুৎ পরিষেবা স্বাভাভিক রাখার বিষয়ে সাধ্যমত চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন৷

বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, গতকালও তিনি আচমকা বেশ কয়েকটি সাব-ডিভিশন অফিস পরিদর্শন করেছেন৷ তাতে, আইজিএম, বনমালীপুর, জিরানীয়া, আমবাসাস্থিত সাব-ডিভিশন অফিসগুলি রয়েছে৷

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের বেহাল বিদ্যুৎ পরিষেবার জন্য পরিকাঠামোগত ত্রুটি দায়ি৷ ট্রান্সফরমার থেকে শুরু করে বিদ্যুৎ পরিবাহী তার অতি নিম্নমানের হওয়ায় পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না৷ তিনি বিভিন্ন সাব ডিভিশন অফিসগুলির অবস্থা নিয়ে পূর্বতন সরকারের তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর কথায়, বিদ্যুৎ নিগমের সাব ডিভিশন অফিসগুলি ভগ্ণপ্রায় দশা৷ এই অবস্থায় পরিষেবা স্বাভাবিক রাখা দায়৷ তাই, পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার ১২০০ কোটি টাকা ঋণ নিতে চলেছে৷ তিনি বলেন, ওই ঋণের টাকায় সাড়া রাজ্যে পরিকাঠামো উন্নয়ন করা হবে৷ বিশেষ করে ট্রান্সফরমার এবং বিদ্যুৎ পরিবাহি তার গুরুত্ব দেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top