News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুলের ইস্তফার সিদ্ধান্তে দেশজুড়ে পদত্যাগের হিড়িক কংগ্রেসে
Image

রাহুলের ইস্তফার সিদ্ধান্তে দেশজুড়ে পদত্যাগের হিড়িক কংগ্রেসে

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.)৷৷ কংগ্রেসে পদত্যাগের হিরিক অব্যাহত৷ লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর তার দায় নিয়ে পদত্যাগ করতে চেয়েছিলে স্বয়ং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এই অবস্থায় নির্বাচনে হারের দায় নিয়ে গণ-ইস্তফা দিলেন অন্তত ১২০ জন কংগ্রেস সদস্য৷ এদের মধ্যে আছেন বিভিন্ন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি ও অন্যান্য নেতানেত্রীরা৷

লোকসভা ভোটে ভরাডুবির পর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সভাপতির পদ ছাড়তে চেয়েছিলেন রাহুল গান্ধী৷ কিন্তু তাঁকে বিরত করেন দলের প্রবীণ নেতারা৷ রাহুলের নেতৃত্বের কাজ করার আগ্রহপ্রকাশ করেন সকলে৷ তবে সূত্রের খবর, এখনও রাহুল গান্ধী সভাপতির পদ ছাড়তে গোঁ ধরে রয়েছেন৷ এহেন পরিস্থিতি নির্বাচনে হারের দায় নিয়ে পদত্যাগের হিরিক অব্যাহত জাতীয় কংগ্রেসে ঊ নির্বাচনে হারের দায় নিয়ে গণ-ইস্তফা দিলেন অন্তত ১২০ জন কংগ্রেস সদস্য৷ শনিবারই দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীকে নিজের ইস্তফাপত্র দিয়েছে কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক তথা রাজস্থানের প্রদেশ সভাপতি তরুণ কুমার ঊ ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন, তেলেঙ্গানার প্রদেশ সভাপতি পুনম প্রভাকর, বিহারের প্রদেশ সভাপতি বিরেন্দ্র রাঠোর, মধ্যপ্রদেশের ও গোয়ার প্রদেশ সভাপতি দীপক বাবারিয়া ও গিরিশ চৌধানকার, যুব কংগ্রেসের সহসভাপতি শ্রীনিবাস, দিল্লির কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি রাজেশ লিলোথিয়া এবং অনিল চৌধুরীর মত হেভিওয়েট কংগ্রেস নেতা৷ পদত্যাগ করেছেন রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ বিবেক তনখাও৷ ইস্তফা দেওয়া নেতাদের দাবি, পদমর্যাদা পূরণ করতে না পারার অনুশোচনাতেই এই সিদ্ধান্ত৷ রাহুল গান্ধীর সম্মান রাখতে পদত্যাগ করলেন তাঁরা৷ পদত্যাগকারী কংগ্রেস নেতা দীপক বাবারিয়া জানান, প্রতিটি কংগ্রেস নেতাকেই নির্বাচনে খারাপ ফলের দায় নিতে হবে৷

উল্লেখ্য, গত ২৪ জুন কংগ্রেসের প্রায় ৩০০ জন নেতা সর্বভারতীয় কংগ্রেস কমিটির নয়াদিল্লির অফিসে জমায়েত হন৷ সেখানে অলিখিতভাবে বৈঠক করেন পদত্যাগে ইচ্ছুক নেতারা৷ সেই বৈঠকেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন ১২০ জন কংগ্রেস নেতা৷কংগ্রেসের উপরমহলের নেতৃত্বের দাবি, এমন কোনও বৈঠকের বিষয়ে অবগত নয় দল৷

এদিকে, এই গণ-ইস্তফার পরেই দিল্লি কংগ্রেসের নেত্রী শীলা দীক্ষিত তড়িঘড়ি ২৮০টি ব্লক কংগ্রেস কমিটি ভেঙে দেন৷ রাহুল গান্ধী এর পরেই দলের বেশ কয়েকজন পুরানো নেতা-কর্মীর সঙ্গে দেখা করেন৷ বিধানসভা নির্বাচনের আগে সকলকে সংগঠন শক্তিশালী করতে নির্দেশ দেন তিনি৷

তবে কংগ্রেসের এই নেতারা রাহুলকেই দলের সর্বভারতী সভাপতি পদে থাকার রাস্তা পরিষ্কার করে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top