News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে বন্যা : পাঁচ জেলার ১০,৬৫৯ জন জলবন্দি, কৃষিভূমির ব্যাপক ক্ষতি
Image

অসমে বন্যা : পাঁচ জেলার ১০,৬৫৯ জন জলবন্দি, কৃষিভূমির ব্যাপক ক্ষতি

গুয়াহাটি, ৩০ জুন (হি.স.) : অসমে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। নতুন করে কোনও এলাকা প্লাবিত হওয়ার খবর নেই। ব্রহ্মপুত্র-সহ বিভিন্ন এলাকায় নদী-উপ নদীর জলস্তর খুব ধীরে ধীরে কমছে। তবে রাজ্যের ছয়টি জেলার যে-সব নিচু এলাকা প্লাবিত হয়েছিল, সেই সব গ্রাম থেকে এখনও জল সরেনি বলে জানা গেছে। বিভিন্ন গ্রামে খাদ্য, পানীয় জলের সংকট দেখা দিয়েছে।

 
এদিকে অসমে চলতি বছরের দ্বিতীয় বন্যায় উজান থেকে নিম্নের ছয়টি জেলার বিভিন্ন গ্রামের ১০,৬৫৯ জন মানুষ বন্যার কবলে পড়েছেন। আসাম স্টেট ডিজেস্টার ম্যানেজমেন্ট অথরিটি এই তথ্য দিয়ে বলেছে, এই সব জেলার মোট আটটি রাজস্ব সার্কলের ৩৬টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। বন্যাক্রান্ত জেলাগুলি ধেমাজি, যোরহাট, ডিব্রুগড়, নলবাড়ি, বরপেটা এবং বাকসা। মোট ১,৮২৭ হেক্টর কৃষিভূমির ব্যাপক ক্ষতি হয়েছে চলতি বন্যায়। এছাড়া ৪,২৬৭টি পল্ট্রি ফার্মও বন্যার দরুন ক্ষতির সম্মুখিন হয়েছে।

এগুলির ১,৯১৪টি ছোট এবং ২,৩৫৩টি বড়। এছাড়া, বঙাইগাঁও, শোণিতপুর, বাকসা এবং মরিগাঁও জেলার বিভিন্ন এলাকায় ব্রহ্মপুত্রের পার ভাঙনের কবলে পড়েছে, জানিয়েছে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ।
দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সংশ্লিষ্ট জেলা প্রশাসনের উদ্যোগে মোট ছয়টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এগুলির একটি করে বাকসা ও যোরহাট এবং চারটি নলবাড়ি জেলায়।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top