News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিস্তর পঞ্চায়েতে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, বিরোধীরা ঘুমে
Image

ত্রিস্তর পঞ্চায়েতে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, বিরোধীরা ঘুমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন ৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি৷ তাতে, তিন চতুর্থাংশ প্রার্থী চূড়ান্ত বলে দাবি দলের৷ শনিবার সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপি নির্বাচন কমিটির চেয়ারম্যান তথা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ প্রার্থী তালিকা ঘোষণা দেন৷ কিন্তু, বিরোধীরা এখনও প্রার্থী তালিকা নিয়ে ঘুমে রয়েছেন৷

এদিন তিনি বলেন, ত্রিস্তর পঞ্চায়েতে দ্বিতীয় দফায় গ্রাম পঞ্চায়েতে ১৭২৬টি, পঞ্চায়েত সমিতি ১৯১টি এবং জেলা পরিষদের ৫২টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে৷ বাকি গ্রাম পঞ্চায়েতে ৯৮৪টি, পঞ্চায়েত সমিতি ১৫৯টি এবং জেলা পরিষদে ৩৪টি আসনেও প্রার্থী প্রায় চূড়ান্ত৷ আগামীকাল বাকি প্রার্থীদের নাম ঘোষণা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

আজ তিনি বলেন, গত ২৭ জুন গ্রাম পঞ্চায়েতে ৬১১১টি আসনের মধ্যে ৩৪০১টি, পঞ্চায়েত সমিতির ৪১৯টি আসনের মধ্যে ৮৯টি এবং জেলা পরিষদের ১১৬টি আসনের মধ্যে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছিল৷ গতকাল দ্বিতীয় দফায় প্রার্থী তালিকায় প্রদেশ বিজেপি সভাপতি অনুমোদন দেন৷ তিনি বলেন, এখন পর্যন্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে ৫১২৭টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে৷ বাকি রয়েছে ৯৮৪টি৷ তেমনি, পঞ্চায়েত সমিতির ২৮০টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে, বাকি রয়েছে ১৩৯টি এবং জেলা পরিষদে ৮২টি আসনে প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে, অবশিষ্ট রয়েছে ৩৪টি৷

রতনলাল নাথের কথায়, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং গোমতি জেলায় ত্রিস্তর পঞ্চায়েতে সমস্ত আসনে প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছে৷ বাকি পশ্চিম এবং সিপাহীজলা জেলায় কিছু আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি৷ তবে, আগামীকালের মধ্যেই ওই প্রার্থী তালিকাও ঘোষণা দেওয়া হবে৷ তিনি বলেন, ১ জুলাই থেকে মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হবে৷ প্রথম দিন থেকেই বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়া শুরু করবেন৷

এদিকে, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের উপযোগী পরিবেশ রয়েছে বলে দাবি করেন রতনবাবু৷ তাঁর কথায়, নির্বাচনে সমস্ত ভোটার নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করুক সেই আহ্বান জানাই৷

বিজেপি প্রার্থী ঘোষণার প্রক্রিয়া সমাপ্ত করার পথে হলেও রাজ্যের প্রধান দুই বিরোধীদল সিপিএম ও কংগ্রেস এখনও ঘুমে রয়েছে৷ সোমবার থেকে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে৷ কিন্তু বিরোধীরা এখনও প্রার্থী চুড়ান্ত করতে পারেনি৷ তাতে নূ্যনতম কত আসনে শাসকদল বিজেপি ওয়াকওভার পেতে চলেছে সেই অংক কষা শুরু হয়ে গিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top