News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
Image

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৮ জুন৷৷ স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাবাসের সাজা দিলেন বিচারক৷ সেই সাথে আর্থিক জরিমানাও করা হয়েছে৷ শুক্রবার এই রায় দেন সিপাহীজলা জেলা জজ বিশ্বজিৎ পালিত৷


জানা গিয়েছে, ২০১৫ সালের ১লা ও ২রা মার্চ রাতে কোন এক সময় শ্বশুর বাড়ির লোকজন গলাটিপে ফতেমা খাতুনকে খুন করে৷ এবং গোপনে মৃতদেহ কবর দেওয়ার চেষ্টা করে৷ যদিও তা করা সম্ভব হয়নি৷ মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ মূলে পুলিশ মৃতার স্বামী আব্দুল বারেক, ভাসুর নরুল আমিন ও শাশুড়ি হাজরা বিবির বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং আদালতে চার্জশিট দাখিল করেন৷ তারপর শুরু হয় মামলার বিচার প্রক্রিয়া৷


জানা গিয়েছে, মেলাঘর থানার অধীন পূর্ব চন্ডিগড়ের বাসিন্দা আব্দুল বারেকের সাথে সোনামুড়ার কালাপানিয়া গ্রামের ফতেমা খাতুনের বিয়ে হয়েছিল সামাজিক ভাবেই৷ যদিও বিয়ের আগেই ফতেমা এবং আব্দুলের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল৷ বিয়ের কয়েক বছর ভালই চলছিল৷ তারপর শুরু হয় পণের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন৷ একসময় ফতেমাকে খুন করা হয়৷

তারপরই ফতেমার বাপের বাড়ির লোকজন অভিযোগ করে স্বামীর বিরুদ্ধে৷ শুক্রবার সিপাহীজলা জেলা জজ বিশ্বজিৎ পালিত দোষী সাব্যস্ত করেন স্বামী আব্দুল বারেককে৷ সাজা দেওয়া হয় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড৷ সাথে করা হয় দশ হাজার টাকা জরিমানা৷ টাকা অনাদায়ে আরও ছয়মাস সাজা ঘোষণা করেন৷ সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মানিক কুমার সাহা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top