News Flash

  • Home
  • Uncategorized
  • ডাবল লাইনের কাজ, ত্রিপুরাসহ পূর্বোত্তরে ব্যাহত হবে রেল পরিষেবা
Image

ডাবল লাইনের কাজ, ত্রিপুরাসহ পূর্বোত্তরে ব্যাহত হবে রেল পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ হাবাইপুর এবং লামডিং রুটে ডাবাল লাইনে কাজের জন্য উত্তর পূর্বাঞ্চলে আগামী ২ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত রেল পরিষেবা প্রভাবিত হবে৷ তাতে রাজ্যের দূরপাল্লার রেল পরিষেবাতেও প্রভাব পড়বে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা জানিয়েছেন, ত্রিপুরার কয়েকটি দূরপাল্লার ট্রেন আংশিক বাতিল করা হয়েছে৷


পাশাপাশি, পূর্বোত্তরে একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচী পরিবর্তন করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে৷ পাশাপাশি ১৬টি ট্রেনের গন্ডব্যে পৌছানোর সময় আগের চেয়ে কমানো হয়েছে৷ ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্য্যকর হবে বলে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা৷
তিনি জানান, আগামী সাত জুলাই শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আংশিক বাতিল করা হয়েছে৷ ওই ট্রেন গুয়াহাটি পর্যন্ত আসবে৷ তেমনি আগামী ৭ ও ৯ জুলাই আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাময়িক বাতিল করার ফলে ওই ট্রেন গুয়াহাটি পর্যন্ত যাবে৷

এদিকে, আগামী ৫ জুলাই বেঙ্গালুরু-আগরতলা হামসফর এক্সপ্রেস আংশিক বাতিল করার ফলে ট্রেনটি গুয়াহাটি পর্যন্ত আসবে৷ তেমনি আগামী ৯ জুলাই আগরতাল -বেঙ্গালুরু কেন্টনমেন্ট হামসফর এক্সপ্রেস গুয়াহাটি পর্যন্ত যাবে৷ শ্রী শর্মা বলেন, হাবাইপুর এবং লামন্ডিং সেকশনে ডাবল লাইনে কাজের জন্য এই সিদ্ধান্তের প্রয়োজনিয়তা দেখা দিয়েছে৷ রেল যাত্রীদের সুরক্ষা এবং রেল পরিষেবা বিস্তৃতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যাত্রী পরিষেবা তাতে কিছুটা ব্যাহত হবে৷ তিনি বলেন, আংশিক রেল পরিষেবা বাতিল না করে ওই নির্ধারিত সময়ে ডাবল লাইনে কাজ সম্ভব নয়৷ তবে, শুধু ত্রিপুরা নয় অসম ও নাগাল্যান্ডে দূরপাল্লার রেল পরিষেবা প্রভাব পড়বে৷


তিনি জানান, ডাবাল লাইনের কাজের জন্য অসমে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে৷ শুধু তাই নয় নাগাল্যান্ড থেকে অসম যাওয়ার ট্রেনও বাতিল করা হয়েছে৷ এদিকে অসমের একাধিক দূরপাল্লার ট্রেনের রুট বদল করা হয়েছে৷ প্রণবজ্যোতি শর্মা জানান, ২ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত সময়ে যাত্রী পরিষেবা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা হবে৷


এদিকে, ভারতীয় রেল ট্রেনের নতুন সময়সূচী কার্য্যকর করছে ১ জুলাই থেকে৷ পাশাপাশি, পূর্বোত্তর সীমান্ত রেলের অধীনে ১৬টি প্যাসেঞ্জার ট্রেন আগের চেয়ে আরও কম সময়ের মধ্যে গন্ডব্যে পৌছবে৷ সাথে ৬৭টি ট্রেনের আগমন-প্রস্থানের সময়ও বদলানো হয়েছে বলে জানান প্রণবজ্যোতি শর্মা৷
তিনি জানান, ১৫৯০৯ ডিব্রুগড়-লালগড় অবধ অসম এক্সপ্রেস, ১২৫০৪ আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টমেন্ট হমসফর এক্সপ্রেস, ১৩১৭৪ আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ১৫৬২৬ আগরতলা-দেওঘর এক্সপ্রেস, ১৫৬৩০ সিলঘাট টাউন-তাম্বারাম নগাঁও এক্সপ্রেস, ১৫৪১৮ সিলঘাট টাউন-আলিপুরদুয়ার জংশন রাজ্যরাণি এক্সপ্রেস, ১৩২৪৫ নিউ জলপাইগুড়ি-রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেস, ১৩০৩৪ কাটিহার-হাওড়া এক্সপ্রেস, ১৫৬৩১ বরমার-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের গন্ডব্যে পৌছানোর সময় আগের তুলনায় ৫ থেকে ৩০ মিনিট কমানো হয়েছে৷


তিনি আরো জানান, গুয়াহাটিতে কয়েকটি ট্রেনের সফরসূচী বদলানো হয়েছে৷ ২২৫০২ নিউ তিনসুকিয়া-বেঙ্গালুরু এক্সপ্রেস, ২০৫০৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, ২০৫০৫ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, ১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানি এক্সপ্রেস, ২০৫০১ আগরতলা-আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস, ১৫৯৬০ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস, ১৪৫০৫ ডিব্রুগড়-দিল্লি ব্রহ্মপুত্র মেল, ১৫৯০৩ ডিব্রুিগড়-চন্ডীগড় এক্সপ্রেস, ১৫৯৩৩ ডিব্রুগড়-অমৃতসর এক্সপ্রেস, ১৫৯০৯ ডিব্রুগড়-লালগড় অওধ অসম এক্সপ্রেস, ১৩১৭৪ আগরতলা-হিরালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গুয়াহাটিতে সময়সূচী পরিবর্তন হয়েছে৷


এদিকে, গুয়াহাটি থেকে ১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া শরাইঘাট এক্সপ্রেস, নিউজলপাইগুড়ি থেকে ১৩২৪৫ নিউজলপাইগুড়ি-রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেস এবং ১৫৭২২ নিউজলপাইগুড়ি- দিঘা পাহাড়িয়া এক্সপ্রেস, আলিপুরদুয়ার জংশন থেকে ১৩১৫০ আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কাটিহার থেকে ১৩০৩৪ কাটিহাহর-হাওড়া এক্সপ্রেস ছাড়ার সময় পাল্টানো হয়েছে বলে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন৷ তাছাড়া, কাটিহার, শিলিগুড়ি, রাধিকাপুর স্টেশন থেকে বেশ কয়েকটি ডেমু প্যাসেঞ্জার ট্রেন ছাড়ার সময়ও পাল্টানো হয়েছে৷ বিভিন্ন ট্রেনের এই পরিবর্তিত সময়সূচীর ফলে পূর্বোত্তর রেলে ট্রেন চলাচল আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top