News Flash

  • Home
  • Uncategorized
  • সালেমায় রাস্তার পাশে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা, চাঞ্চল্য
Image

সালেমায় রাস্তার পাশে উদ্ধার সদ্যোজাত শিশুকন্যা, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ সদ্যোজাত এক শিশুকন্যাকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধলাই জেলার সালেমা থানার অন্তর্গত আভাঙ্গা এলাকায়৷ বৃহস্পতিবার সকালের ঘটনা৷
জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেলার সালেমা থানার আভাঙ্গা এলাকায় রাস্তার পাশে একটি শিশুর কান্না শুনতে পান পথচারীরা৷ তাঁরা কান্নার উৎসস্থলের দিকে এগিয়ে যান৷ এগিয়ে গিয়ে তাঁদের চোখ ছানাবড়া৷ দেখেন একটি ছেঁড়া শাড়ি দিয়ে মোড়া সদ্যোজাত এক শিশুকন্যা হাত-পা পেঁচানো অবস্থায় গলা ফাঁটিয়ে কান্না করছে৷


প্রত্যক্ষদর্শীরা শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতাল থেকে খবর দেওয়া হয় পুলিশে৷


পুলিশ এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কন্যাশিশুটিকে স্থানীয় হাসপাতাল থেকে নিয়ে যান ধলাই জেলা হাসপাতালে৷ বর্তমানে শিশুটির চিকিৎসা ও পরিচর্যা চলছে বলে জানা গেছে৷ জানা গেছে তার শারীরিক অবস্থা ভালোই৷ এদিকে, সালেমা থানার পুলিশ ঘটনা সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য দিতে পারেনি৷ কে বা কারা সদ্যোজাত এই শিশুকন্যাকে রাস্তার ধারে ফেলে গেছে তা জানতে তদন্ত করতে হবে, জানিয়েছেন সালেমা থানার পুলিশ কর্তৃপক্ষ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top