News Flash

  • Home
  • Uncategorized
  • রেগার মজুরী বেড়ে হল ১৯২ টাকা, শ্রমদিবস সৃষ্টিতেও সাফল্য
Image

রেগার মজুরী বেড়ে হল ১৯২ টাকা, শ্রমদিবস সৃষ্টিতেও সাফল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ এমজিএন রেগার দৈনিক মজুরি থেকে বৃদ্ধি করে ১৭৭ টাকা থেকে ১৯২ টাকা করা হয়েছে৷ ১ এপ্রিল থেকে এই মজুরী বৃদ্ধি কার্যকরী হয়েছে৷ শ্রম দিবস সৃষ্টিতেও বিশেষ সাফল্য অর্জন করেছে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে৷ সূত্র মোতাবেক আরও জানা গিয়েছে, ২০১৭-১৮ অর্থ বৎসরের তুলনায় ২০১৯-২০ অর্থ বৎসরে ২৭ জুন পর্যন্ত ১৯৬.৮৪ শতাংশ শ্রম দিবস বৃদ্ধি পেয়েছে৷


জানা গেছে ২০১৭-১৮ অর্থ বৎসরে যেখানে রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে রেগার মোট ২৮.৪৬ লক্ষ শ্রমদিবস সৃষ্টি হয়েছিল সেখানে রাজ্যে নতুন বিজেপি আইপিএফটি সরকার গঠিত হওয়ার পর ২০১৮-১৯ অর্থ বৎসরে বৃদ্ধি পেয়েছে ৩৪.৬৭ লক্ষ হয়েছে৷ ২০১৯-২০ অর্থ বৎসরের প্রথম চার মাসে মোট ৫৬.০২ লক্ষ শ্রম দিবসের কাজ সম্পন্ন হয়েছে৷ চলতি অর্থ বৎসরে সরকার মোট তিন কোটিরও বেশি শ্রম দিবসের লক্ষ্যমাত্রা নিয়েছে৷


শ্রম দিবস বৃদ্ধিতে ঊনকোটি জেলা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে৷ এই জেলায় শ্রমদিবস বৃদ্ধির হার ২০১৭-১৮ অর্থ বৎসরের তুলনায় ২০৮৯.৪৭ শতাংশ৷ বামফ্রন্ট সরকারের আমলে ২০১৭-২৮ অর্থ বৎসরে এই জেলায় মাত্র ১৯ হাজার শ্রম দিবসের কাজ করা হয়েছিল, সেখানে চলতি অর্থ বৎসরে প্রথম চার মাসে ৩ লক্ষ ৬৭ হাজার শ্রম দিবসের কাজ করা হয়েছে৷


ধলাই জেলায় বামফ্রন্ট সরকারের আমলে ২০১৭-১৮ অর্থ বৎসরে এই জেলায় মাত্র ৫ লক্ষ ৪২ হাজার শ্রম দিবসের কাজ করা হয়েছিল, সেখানে চলতি অর্থ বৎসরে প্রথম চার মাসে ১২ লক্ষ ৪ হাজার শ্রম দিবসের কাজ করা হয়েছে৷ এই জেলায় শ্রমদিবস বৃদ্ধির হার ২০১৭-১৮ অর্থ বৎসরের তুলনায় ২২৮.৭৮ শতাংশ৷


গোমতী জেলায় ২০১৭-১৮ অর্থ বৎসরে এই জেলায় মাত্র ৩ লক্ষ ৯৪ হাজার শ্রম দিবসের কাজ করা হয়েছিল, সেখানে চলতি অর্থ বছরে প্রথম চার মাসে ১১ লক্ষ ১৬ হাজার শ্রম দিবসের কাজ করা হয়েছে৷ এই জেলায় শ্রমদিবস বৃদ্ধির হার ২০১৭-১৮ অর্থ বৎসরের তুলনায় ২৮৩.২৫ শতাংশ৷
খোয়াই জেলায় ২০১৭-১৮ অর্থ বৎসরে এই জেলায় মাত্র ১ লক্ষ ৯৩ হাজার শ্রম দিবসের কাজ করা হয়েছিল, সেখানে চলতি অর্থ বৎসরে প্রথম চার মাসে ৬ লক্ষ শ্রম দিবসের কাজ করা হয়েছে৷ এই জেলায় শ্রমদিবস বৃদ্ধির হার ২০১৭-১৮ অর্থ বৎসরের তুলনায় ৩১০.৮৮ শতাংশ৷


উত্তর ত্রিপুরা জেলায় ২০১৭-১৮ অর্থ বৎসরে এই জেলায় মাত্র ১ লক্ষ ৮২ হাজার শ্রম দিবসের কাজ করা হয়েছে, সেখানে চলতি অর্থ বৎসরে প্রথম চার মাসে ৫ লক্ষ ২৯ হাজার শ্রম দিবসের কাজ করা হয়েছে৷ এই জেলায় শ্রমদিবস বৃদ্ধির হার ২০১৭-১৮ অর্থ বৎসরের তুলনায় ২৯০.৬৬ শতাংশ৷
সিপাহীজলা জেলায় ২০১৭-১৮ অর্থ বৎসরের এি জেলায় মাত্র ২ লক্ষ ৬০ হাজার শ্রম দিবসের কাজ করা হয়েছিল, সেখানে চলতি অর্থ বৎসরে প্রথম চার মাসে ৪ লক্ষ ৫৫ হাজার শ্রম দিবসের কাজ করা হয়েছে৷ এই জেলায় শ্রমদিবস বৃদ্ধির হার ২০১৭-১৮ অর্থ বৎশরের তুলনায় ১৭৫ শতাংশ৷


দক্ষিণ ত্রিপুরা জেলায় ২০১৭-১৮ অর্থ বৎসরে এই জেলায় মাত্র ৭ লক্ষ ৬২ হাজার শ্রম দিবসের কাজ করা হয়েছিল, সেখানে চলতি অর্থ বৎসরে প্রথম চার মাসে ৮ লক্ষ ৯৮ হাজার শ্রম দিবসের কাজ করা হয়েছে৷ এই জেলায় শ্রমদিবস বৃদ্ধির হার ২০১৭-১০ অর্থ বৎসরের তুলনায় ১১৯.৪১ শতাংশ৷
পশ্চিম ত্রিপুরা জেলায় অন্যান্য জেলার তুলনায় রেগার কাজ একটু ধীর গতিতে চলছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top