News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনিয়া-সাব্রুম ও লামডিং-হোজাই লাইনে সুরক্ষা পর্যবেক্ষণ ১ ও ২ জুলাই

বিলোনিয়া-সাব্রুম ও লামডিং-হোজাই লাইনে সুরক্ষা পর্যবেক্ষণ ১ ও ২ জুলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ পূবর্োত্তরে রেল সম্প্রসারণে আরও এক ধাপ এগিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে৷ অসমের লামডিং-হোজাই এবং ত্রিপুরার বিলোনিয়া-সাব্রুম রেললাইনে সুরক্ষা পর্যবেক্ষণের দিন চূড়ান্ত হয়েছে ৷ সূত্রের খবর, আগামী ১ জুলাই ত্রিপুরার বিলোনায়া-সাব্রুম লাইনে এবং ২ জুলাই লামডিং-হোজাই লাইনে সুরক্ষা পর্যবেক্ষণ করবেন রেলওয়ে নিরাপত্তা কমিশনার আরকে শর্মা৷
এ-বিষয়ে রেলওয়ে নিরাপত্তা কমিশনার এক চিঠিতে সংশ্লিষ্ট রেলওয়ে আধিকারিকদের সবরকম প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে৷ তাছাড়া, ওই সুরক্ষা পর্যবেক্ষণে নির্ধারিত অন্য আধিকারিকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে চিঠিতে৷


প্রসঙ্গত, ত্রিপুরা তথা ভারতের সর্বশেষ প্রান্ত সাব্রুমে রেললাইন সংস্থাপনের নির্মাণকাজ সমাপ্ত হয়েছে৷ ইতিমধ্যে, ট্রেনের পরীক্ষামূলক যাতায়াতও শুরু হয়েছে৷ গত কয়েকদিনে পাথর বোঝাই ট্রেন ওই লাইনে চালানো হয়েছে৷ তাছাড়া, আজ প্রায় ৯০ কিমি গতিতে ওই লাইনে পরীক্ষামূলক ট্রেন চালিয়ে দেখেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আধিকারিকরা৷


কারণ, রেলওয়ে নিরাপত্তা কমিশনারের নির্দেশ অনুযায়ী রেল লাইনের সমস্ত কাজ সমাপ্ত হতে হবে৷ তাছাড়া, ওই লাইনগুলি ট্রেন যাতায়াতের উপযোগী কিনা তা সুনিশ্চিত করার পরই নিরাপত্তা কমিশনার পর্যবেক্ষণে আসবেন, এ-কথা জানিয়েছেন জনৈক রেলওয়ে আধিকারিক৷ তাঁর কথায়, নিয়ম অনুযায়ী রেল লাইনে ট্রেন নিরাপদভাবে যাতায়াতের উপযোগী হলে তবেই নিরাপত্তা কমিশনার পর্যবেক্ষণে আসেন৷ তিনিই সমস্ত যাচাই করবেন৷ এর পর কোনও ত্রুটি পাওয়া না গেলে তিনি যাত্রী ট্রেন চলাচলের সবুজ সংকেত দেবেন৷


সূত্রের খবর, হোজাই এবং সাব্রুম রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষণে নিরাপত্তা কমিশনারের সাথে থাকবেন পূবর্োত্তর সার্কলের সহকারী নিরাপত্তা কমিশনার, দক্ষিণ-পূর্ব সার্কলের ইঞ্জিনিয়ারিং শাখার সহকারী নিরাপত্তা কমিশনার ৷ এছাড়া, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ইঞ্জিনিয়ারিং শাখার একাধিক আধিকারিক সুরক্ষা পর্যবেক্ষণে রেলওয়ে নিরাপত্তা কমিশনারের সঙ্গে থাকবেন ৷


প্রসঙ্গত, লামডিং-হোজাই লাইনে রেল পরিষেবা চালু রয়েছে ৷ তবে, ওই লাইনে ডাবল লাইনের কাজ সমাপ্ত হয়েছে ৷ ডাবল লাইনের সুরক্ষা পর্যবেক্ষণ করা হবে আগামী ২ জুলাই ৷ সূত্রের খবর, ১ জুলাই ত্রিপুরার সাব্রুম লাইনে সুরক্ষা পর্যবেক্ষণ সমাপ্ত করে ২ জুলাই হোজাই লাইনের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখবেন রেলওয়ে নিরাপত্তা কমিশনার ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top