News Flash

  • Home
  • Uncategorized
  • বদগামে এনকাউন্টার – খতম জইশ-ই-মহম্মদের পাকিস্তানি জঙ্গি জারার
Image

বদগামে এনকাউন্টার – খতম জইশ-ই-মহম্মদের পাকিস্তানি জঙ্গি জারার

শ্রীনগর, ২৮ জুন (হি. স.) : ‘সন্ত্রাস-মুক্ত’ কাশ্মীর গড়তে বদ্ধপরিকর নরেন্দ্র মোদী সরকার। শুক্রবার জম্মু ও কাশ্মীরের বদগাম জেলার ক্রালপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম জঙ্গি পাকিস্তানি বলে জানিয়েছে পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, এই পাকিস্তানি সন্ত্রাসবাদীর নাম জারার এবং সে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। সন্ত্রাস-দমন অভিযানে লাগাতার সাফল্য পাচ্ছে সুরক্ষা বাহিনী। এবার জম্মু ও কাশ্মীরের বদগাম জেলার ক্রালপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী। গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

জম্মু ও কাশ্মীর পুলিশের উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় বদগাম জেলার ক্রালপোরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভোর থেকেই ক্রালপোরা এলাকায় বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। কালবিলম্ব না করে তৎক্ষণাৎ সন্ত্রাসবাদীদের গুলির জবাব ফিরিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শেষে শুক্রবার সকালে এনকাউন্টারস্থল থেকে একজন সন্ত্রাসবাদীর দেহ উদ্ধার হয়েছে। তার নাম জারার এবং সে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাকিস্তানের সঙ্গে গুলির লড়াই আপাতত থেমেছে, ওই এলাকা ও সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top