News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
Image

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিল আদালত৷ সাথে আর্থিক জরিমানাও করা হয়েছে৷উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের পূর্ব হুরুয়ায় ২০১৭ সালে স্বামী পরিতোষ নাথ গলা টিপে খুন করেন স্ত্রী পূর্ণিমা নাথকে৷ ওই হত্যাকান্ডের ঘটনায় উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গৌতম সরকার খুনের মামলায় অভিযুক্ত পরিতোষ নাথকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দেন৷ সাথে ১০ হাজার টাকা জরিমানা করেন৷


এ-বিষয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, ২০১৭ সালের জানুয়ারী মাসে ধর্মনগর থানাধীন হুরুয়ায় পূর্ণিমা নাথ ও পরিতোষ নাথের সামাজিক রীতি মেনে বিয়ে হয়৷ কিন্তু, এক মাস পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়৷ তিনি বলেন, পণের জন্য স্ত্রী পূর্ণিমাকে তাঁর স্বামী অত্যাচার করতেন৷ অভিযোগে জানা গিয়েছে, স্ত্রীকে তাঁর বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা এনে দিতে বলেছিলেন পরিতোষ নাথ৷ কিন্তু পূর্ণিমার বাবা রোহিনী নাথ ২০ হাজার দিতে পেরেছিলেন৷ তাতে, স্ত্রীর উপর অত্যাচার আরো বাড়িয়ে দেন পরিতোষ নাথ৷


ভানুপদ চক্রবর্তী বলেন, ২০১৭ সালের ২৮ জুলাই ভোর রাত ৪টা নাগাদ স্ত্রীকে গলা টিপে খুন করেন পরিতোষ নাথ৷ ওই ঘটনায় মৃতার বাপের বাড়ির অভিযোগ পুলিশ মৃতার স্বামীকে গ্রেপ্তার করেন৷ তিনি বলেন, ওই মামলার তদন্তভার দেওয়া হয়েছিল সহকারী পুলিশ সুপার পারমিতা পান্ডেকে৷ তিনি তদন্তক্রমে আদালতে ভারতীয় দডবিধি ৩০২/৩০৪(বি) / ৪৯৮(এ) ধারায় চার্জশিট জমা দেন৷ এরপর আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়৷


ভানুপদ চক্রবর্তীর কথায়, সমস্ত সাক্ষ্যবাক্য গ্রহণ করে এবং প্রমাণের ভিত্তিতে আজ উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গৌতম সরকার স্ত্রী হত্যার দায়ে পরিতোষ নাথকে দোষী সাব্যস্ত করে সাজা দেন৷ তিনি ভারতীয় দন্ডবিধি ৪৯৮(এ) ধারায় আসামী পরিতোষ নাথকে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন৷ অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাবাসের সাজা দেন৷ এছাড়া ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারায় তাঁকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত৷ অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের সাজা দিয়েছেন উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গৌতম সরকার

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top