News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য ক্ষেত্রে কর্মক্ষমতা বেড়েছে ত্রিপুরার, প্রথম স্থান দখল উত্তরপূর্বাঞ্চলে
Image

স্বাস্থ্য ক্ষেত্রে কর্মক্ষমতা বেড়েছে ত্রিপুরার, প্রথম স্থান দখল উত্তরপূর্বাঞ্চলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্যের কর্মক্ষমতা ক্রমবর্ধমান৷ তাই, বার্ষিক ক্রমবর্ধমান কর্মক্ষমতার উপর ভিত্তি করে পূবর্োত্তরের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা স্বাস্থ্য ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছে৷ দ্বিতীয় স্থানে রয়েছে মণিপুর৷ নীতি আয়োগের প্রকাশিত রিপোর্টে এই তথ্য মিলেছে৷
রিপোর্ট অনুযায়ী, স্বাস্থ্য ক্ষেত্রে ত্রিপুরার প্রগতি হচ্ছে৷ শিশুর মৃত্যু, নবজাতকের মৃত্যু, প্রসবকালীন গর্ভবতীর মৃত্যু রোধ করা এবং অপুষ্টি, টিকাকরণ ইত্যাদি ক্ষেত্রে ত্রিপুরার উন্নতি হয়েছে৷ স্বাস্থ্য পরিষেবার সুযোগ সকলের কাছে পৌছে দিতে পেরেছে ত্রিপুরা৷ তাই, নীতি আয়োগ ত্রিপুরাকে এগিয়ে রেখেছে৷


এদিকে, স্বাস্থ্য ক্ষেত্রে সমগ্র বিষয়ে পূবর্োত্তরে প্রথম স্থান অর্জন করেছে মিজোরাম৷ এ-ক্ষেত্রেও মণিপুর দ্বিতীয় স্থান অর্জন করতে পেরেছে৷ পূবর্োত্তরের অন্যান্য রাজ্যগুলি নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্য ক্ষেত্রে কোন যাঙ্ক দখল করতে পারেনি৷


অন্যদিকে, স্বাস্থ্য ক্ষেত্রে গোটা দেশের নিরিখে সার্বিকভাবে কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র শীর্ষ স্থান দখল করতে পেরেছে৷ এছাড়া, হরিয়ানা, রাজস্থান এবং ঝাড়খন্ড বার্ষিক বৃদ্ধিমূলক কর্মক্ষমতায় শীর্ষ স্থানে স্থান করে নিয়েছে৷


প্রসঙ্গত, স্বাস্থ্য ক্ষেত্রে ত্রিপুরার এই সাফল্য নিশ্চিতভাবে রাজ্যে চিকিৎসার পরিসর বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে৷ কারণ, নীতি আয়োগের প্রস্তাবেই রাজ্যগুলি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে৷ ফলে, ত্রিপুরাও ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিশেষ সুবিধা আদায় করতে পারবে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top