News Flash

  • Home
  • Uncategorized
  • উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা ও চেয়ারম্যানকে ডেপুটেশন জনজাতি মোর্চার
Image

উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা ও চেয়ারম্যানকে ডেপুটেশন জনজাতি মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ সরকারি প্রকল্পে সুবিধা পদানের ক্ষেত্রে রাজনৈতিক রঙ বিচার বন্ধ করার দাবিতে বুধবার উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা ও চেয়ারম্যানকে ডেপুটেশন প্রদান করল বিজেপির জনজাতির মোর্চা৷ সংগঠনের এক প্রতিনিধি দল বুধবার দত্তরের প্রধান কার্যালয়ে অধিকর্তা ও চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশান ও স্মারক লিপি প্রদান করেন৷ জনজাতি মোর্চার নেতৃবৃন্দ অভিযোগ করেন উচ্চ শিক্ষায় ঋণ প্রদানের ক্ষেত্রেও রাজনৈতিক রঙ বিচার করা হচ্ছে৷

আবেদনকারীদের মধ্যে যারা আইপিএফটি সমর্থক তাদেরকেই ঋণ প্রদান করা হচ্ছে৷ সহযোগীর বিজেপির জনজাতি মোর্চার সমর্থকদের ঋণ প্রদানের ক্ষেত্রে তাল বাহানা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়৷ শুধু তাই নয় ব্যবসা বাণিজ্যের জন্যও ঋণ প্রদানের ক্ষেত্রে এধরনের তাল বাহানা করছে বলে অভিযোগ৷ অবিলম্বে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে সংগঠন আন্দোলনে শামিল হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, অনেকেই উচ্চ শিক্ষা গ্রহণের জন্য দপ্তর থেকে শিক্ষা ঋণের আবেদন করে থাকেন৷ সেক্ষেত্রে রাজনৈতিক বিভেদের কারণে ঋণ না পাওয়ায় অনেকেই উচ্চ শিক্ষাভাবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ৷

আইপিএফটি এবং বিজেপি রাজ্যের শাসন ক্ষমতায় থাকলেও বিভিন্ন দপ্তরের সুবিধা ভোগী বাছাই করার ক্ষেত্রে এ ধরনের বিভেদকামী মনোভাব নেওয়া হচ্ছে৷ তাতে জোট শরীকদের নেতা কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে৷ এর বর্হিপ্রকাশে কোন্দল আরও চরম আকার ধারণ করার আশঙ্কাও রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top