News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক মাদক ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষ্যে বিএসএফ-এর মিছিল
Image

আন্তর্জাতিক মাদক ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষ্যে বিএসএফ-এর মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ আন্তর্জাতিক মাদক এবং অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষ্যে ত্রিপুরায় বাই-সাইকেল মিছিলের আয়োজন করে বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার্স৷ মূলত এদিন বিএসএফ-এর তরফে দুটি মিছিলের আয়োজন করা হয়৷ একটি মিছিল শুরু হয় পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর মহকুমার বিএসএফ ক্যাম্প থেকে এবং ওপরটি শুরু হয় পশ্চিম জেলার অন্তর্গত সদর মহকুমার রায়মুড়া বিওপি থেকে৷


শতাধিক বিএসএফ জওয়ান বাই-সাইকেল নিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে প্রায় ৪০ কিমি দূরে আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) পর্যন্ত আসেন৷ এখানেই মিছিলটি শেষ হয়৷ এই সাইকেল মিছিলে বিএসএফ জওয়ানরা মাদক ও নেশাজাতীয় দ্রব্য সেবনের নানা কুফল লেখা ও ছবি সংবলিত প্ল্যা-কার্ড সঙ্গে করে নিয়ে আসেন৷ রাজ্যের যুবসমাজকে নেশাদ্রব্য ও ড্রাগস-এর কুফল সম্পর্কে সচেতন করা, চোরাচালনকারীদের এই সকল পেশা থেকে সরে এসে সুস্থ ও সুন্দর জীবনযাপনের আহ্বান জানিয়ে এই মিছিলের আয়োজন করা হয়েছে বলে অংশগ্রহণকারী বিএসএফ জওয়ানরা জানান৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top