News Flash

  • Home
  • Uncategorized
  • দাবি আদায়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যকে ঘেরাও করল এবিভিপি
Image

দাবি আদায়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যকে ঘেরাও করল এবিভিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ দীর্ঘ সময় ধরে অপেক্ষা শেষে দাবি পূরণ না হাওয়ায় আজ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যকে ঘেরাও করেছে ছাত্র সংঘটন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত ছাত্র সংঘটনের ছাত্ররা উপাচার্য্য ভি এল ধাঁরুরকারকে ঘেরাও করে রাখেন৷ শেষে দাবি পূরণে কমিটি গঠনের প্রতিশ্রুতি দেওয়ায় ঘেরাও তুলে নেন ছাত্ররা৷ এদিন উপাচার্য তাদের ডেকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্ত দাবি পূরণের আশ্বাস দেন৷


আজ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন সংক্রান্ত সমস্যা নিয়ে উপাচার্যের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে৷
তাতে বলা হয়েছে, ছাত্র ছাত্রীদের ইন্টারনাল নম্বর প্রকাশিত করা ও শেষ সেমেস্টারের ব্যাক পরীক্ষা ফলাফল প্রকাশের একমাসের মধ্যে নেওয়া যাতে তারা উচ্চ শিক্ষায় যোগদান শীগ্র করতে পারে৷ তাছাড়া, মাস্টার্স ডিগ্রি এবং ডক্টরেট ও অন্যান্য কোর্সে এবং হোস্টেলে স্থানীয় ছাত্র ছাত্রীদের জন্য ৬০ শতাংশ আসন সুরক্ষিত রাখতে হবে বলে দাবি সংঘটনের৷


পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র শিক্ষকের শতকরা হার ইউজিসি এর নিয়ম অনুযায়ী ঠিক রাখার দাবি জানিয়েছে তারা৷ এছাড়া, শিক্ষার্থীদের স্বার্থে বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার শিক্ষক ও অশিক্ষক এবং টেকনিক্যাল এসিস্টেন্টের শূন্যপদগুলি পূরন করা, অন্তিম সেমেস্টারের পরীক্ষার ফলফল শীঘ্র প্রকাশ, এম.ফিল কোর্স চালু করা, গ্রীষ্মকালীন সময়ে প্রকৃতি ও প্রানীদের রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ের জলের উৎসগুলি সংস্কার দাবিগুলি পূরণের জন্য আবেদন জানিয়েছে পরিষদ৷


এদিন এই দাবি সনদ পেশ করার আগেই তারা উপাচার্য্যকে ঘেরাও করে৷ অবশ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে অতি সত্ত্বর সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেছে বলে জানিয়েছে বিদ্যার্থী পরিষদ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top