News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ব্যাপক সাড়া রাজ্যে
Image

প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ব্যাপক সাড়া রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় একদিনে এক হাজারের বেশি সুুবিধাভোগীকে নথিভুক্ত করে রাজ্য সরকার অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে৷ রাজ্য সরকারের শ্রম দফতরের কর্মীদের সক্রিয় তৎপরতায় এখন পর্যন্ত ১৪,৫৩৯ জন সুুবিধাভোগীকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা গেছে এবং বাকিদের নথিভুক্তকরণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে৷


রাজ্য সরকার এছাড়াও সিদ্ধান্ত নিয়েছে, ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড -এর সাথে নথিভুক্ত নির্মাণ কাজের সাথে যুক্ত শ্রমিকদেরও প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার আওতায় এনে তাঁদের ভবিষ্যত সুুরক্ষিত করা হবে৷ সিদ্ধান্ত অনুযায়ী নির্মাণ শ্রমিকদের অ্যাকাউন্ট (জনধন অ্যাকাউন্ট) -এর লেবার সেস থেকে মাসিক যে টাকা দেওয়া হয় একইভাবে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার আওতায় তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হবে৷


উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য মেগা পেনশন প্রকল্প প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা চালু করার ক্ষেত্রে পিছিয়ে থাকেনি৷ সংশ্লিষ্ট শ্রমিকদের মধ্যে এ ব্যাপারে সচেতনতা তৈরি করা ও এই প্রকল্পে শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ত্রিপুরা সরকারের শ্রম দফতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আমেদাবাদে ২০১৯-এর ৫ মার্চ এই প্রকল্পটি চালু করেন৷


এই প্রকল্পের অধীনে শ্রমিকরা প্রতি মাসে ৩,০০০ / ১,৫০০ টাকা পারিবারিক পেনশন পাবেন৷ ভিডিও কনফারেন্সিঙের মাধ্যমে দেশের দুই কোটিরও বেশি শ্রমিক এই ঘটনার সাক্ষী হন৷ প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুুরক্ষা বিমা যোজনায় যাঁরা অন্তর্ভুক্ত রয়েছেন তাঁরাও প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার সুুফল ভোগ করতে পারবেন৷


প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার অন্তর্ভুক্ত হতে হলে বয়স হতে হবে ১৮-৪০ বছর৷ প্রতি মাসে সুুবিধাভোগীদের দিতে হবে ন্যূনতম ৫৫ টাকা থেকে সবর্োচ্চ ২০০ টাকা এবং যত টাকা তাঁরা প্রতি মাসে দেবেন সম অঙ্কের টাকা সরকার তাঁদের অ্যাকাউন্টে জমা করবে৷ এই প্রকল্প চালুর মূল লক্ষ্য হচ্ছে ৪২ কোটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অধিকার সুুরক্ষিত করা এবং আগামী বছরগুলিতে কমপক্ষে ১০ কোটি শ্রমিকের কাছে এই প্রকল্পের সুুবিধা পৌঁছে দেওয়া৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top