News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা পুর নিগমের ২০৮ কোটি ৫ লক্ষ ৮১ হাজার টাকার বাজেট পেশ
Image

আগরতলা পুর নিগমের ২০৮ কোটি ৫ লক্ষ ৮১ হাজার টাকার বাজেট পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট পেশ করেছে আগরতলা পুর নিগম৷ প্রতি বছরের মতোই ঘাটতি রেখে ২০৮ কোটি ৫ লক্ষ ৮১ হাজার টাকার বাজেট পেশ করেন মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা৷ ঘাটতি ৯৯ লক্ষ ৩১ হাজার টাকা৷ এই বাজেটের উপর আগামী ২৯ জুন আলোচনা হবে৷ আজ পুর নিগমের মেয়র বাজেট পেশ করে জানিয়েছেন, কর সংগ্রহে অধিক গুরুত্ব দিয়ে ঘাটতি পূরণ করা হবে৷ তাঁর কথায়, বাজেটে কর বৃদ্ধির প্রস্তাব নেই৷ তবে, প্রয়োজনের তাগিদে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে৷ এক্ষেত্রে কর বৃদ্ধি হতে পারে, এমনটা স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি৷


মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা আজ বাজেট পেশ করে বলেন, ২০১৯-২০ অর্থবর্ষে রাজস্ব আদায়-সহ পুর নিগমের কোষাগারে মোট অর্থ জমা পড়বে ২০৭ কোটি ৬ লক্ষ ৫০ হাজার টাকা৷ সেই তুলনায় খরচ হবে ২০৮ কোটি ৫ লক্ষ ৮১ টাকা৷ ফলে, ঘাটতি থাকছে ৯৯ লক্ষ ৩১ হাজার টাকা৷তাঁর দাবি, পুর কর সংগ্রহ আশানুরূপ হচ্ছে না৷ আগের তুলনায় পুর কর সংগ্রহের বেড়েছে, তবুও এখনো অনেকে কর ফাঁকি দিচ্ছেন৷ তাতে, নিগমের রাজস্ব ক্ষতি হচ্ছে৷


এ-বিষয়ে পুর কমিশনার সাংবাদিক সম্মেলনে বলেন, পুর কর সংগ্রহে কারচুপি বন্ধে এখন প্রযুক্তির সহায়তা নেওয়া হবে৷ জিআইএস ম্যাপিং-এর মাধ্যমে পুর এলাকায় প্রত্যেক সম্পত্তির হিসাব রাখা হবে৷ স্মার্টসিটির অন্তর্গত এই প্রকল্পের ওয়ার্কর্ডার দেওয়া হয়েছে একটি সংস্থাকে৷ তিনি জানান, দেড় বছরের মধ্যে জিআইএস পদ্ধতিতে সম্পত্তি চিহিণতকরণ পদ্ধতি চালু হয়ে যাবে৷ এ-ক্ষেত্রে সম্পত্তির পরিমাণ, ধরণ সমস্ত কিছু তথ্য থাকবে পুর নিগমের কাছে৷ তিনি বলেন, স্যাটেলাইট ব্যবহার করে পুর এলাকায় সমস্ত সম্পত্তির রেকর্ড সংগ্রহ করা হবে৷ এর ভিত্তিতে পুরবাসী কর প্রদানের সময় প্রদত্ত তথ্যের সাথে ওই তথ্য মিলিয়ে দেখবে নিগম৷ তাতে গরমিল হলে জরিমানা দিতে হবে৷


পুর কমিশনার বলেন, আগের তুলনায় সম্পত্তি কর সংগ্রহ বেড়েছে৷ তবুও, আশানুরূপ অবস্থানে পৌঁছতে পারিনি আমরা৷ তিনি জানান, ২০১৭-১৮ অর্থবর্ষে ৪৪৩ কোটি টাকা সম্পত্তি কর সংগ্রহ হয়েছিল৷ তা বেড়ে ২০১৮-১৯ সালে হয়েছে ৬৫৫ কোটি টাকা৷ তাঁর কথায়, পুর নিগম এলাকায় নথিভুক্ত প্রায় ৯০ হাজার সম্পত্তি রয়েছে৷ তাঁদের সকলের কাছ থেকে সম্পত্তি কর সংগ্রহ করা যাচ্ছে না৷ তবে, প্রযুক্তির সহায়তায় তাঁদেরকে কর প্রদানের তালিকাভুক্ত করা সম্ভব হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top