News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুরে নাশকতার আগুনে পুড়ল চারটি দোকান
Image

খয়েরপুরে নাশকতার আগুনে পুড়ল চারটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ সোমবার গভির রাতে নাশকতার আগুনে পুরে ছাই হয়ে গেল খয়েরপুর বিধানসভা এলাকার অন্তর্গত নোয়াবাদি আমতলি শনি মন্দির সংলগ্ণ চারটি দোকান৷ সোমবার গভির রাতে স্থানিয় লোকজন বিকট শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে উঠে ঘড়ের বাইরে এসে আগুনের লেলিহান শিখা দেখতে পায়৷

সাথে সাথে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার লোকজন৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে৷ ততক্ষণে অবশ্য চারটি দোকান পুড়ে ছাই হয়েযায়৷ মঙ্গলবার ক্ষতিগ্রস্ত দোকান গুলি পরিদর্শনে যান এলাকার বিধায়ক রতন চক্রবর্তী৷ তিনি কথা বলেন ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে৷

পরে তিনি সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে জানান এলাকার অশান্তি সৃষ্টির জন্য একটি চক্র দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে৷ পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এলাকায় অশান্তি ছড়ানোর জন্য নাশকতা মূলক এই অগ্ণি সংযোগ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷ পাশাপাশি তিনি জানান ক্ষতিগ্রস্ত দোকানদাররা অত্যন্ত দরিদ্র৷ এই দোকানের উপর নির্ভর করে তাদের সংসার চলতো৷

বর্তমানে তারা নিঃস্ব হয়ে পড়েছে৷ এই দোকানদাররা যেন পুনরায় তাদের ব্যবসা দাড় করাতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হবে৷ এই বিষয়ে মহকুমা শাসকের সাথে কথা হয়েছে৷ তাদেরকে ঘটনাস্থলে আসার জন্য বলা হয়েছে বলেও জানান বিধায়ক রতন চক্রবর্তী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top