News Flash

  • Home
  • Uncategorized
  • অল্পের জন্য রক্ষা পেলেন কনস্টেবল
Image

অল্পের জন্য রক্ষা পেলেন কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ লরির সাথে মুখোমুখি সংঘর্ষের থেকে অল্পের জন্য রক্ষা পেলো এক বাইক আরোহী৷ দক্ষিণ ত্রিপুরার বিলোনীয়া মহকুমার কলাবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ যানা যায় বাইখোরা থানার কনষ্টেবল সুব্রত পাল বাইকে করে মঙ্গলবার বাইখোরা থানা থেকে বিলোনীয়া কোর্টে যাচ্ছিল সাক্ষী দেওয়ার জন্য৷ উওর কলাবাড়িয়া আসা মাত্রই দুর্ঘটনার কবলে পড়েন৷ বিলোনীয়ার দিক থেকে আসছিল লরি৷

চালকের অসাবধানতার কারণে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টো দিকে চলে যায়৷ ঠিক তখনি কনষ্টেবল সুব্রত পাল তার বাইক নিয়ে লরির মুখোমুখি চলে আসে৷ সঙ্গে সঙ্গে সুব্রত পাল তার প্রান বাচাতে গিয়ে রাস্তার পাশে ছোট একটি ড্রেইনে পড়ে যায়৷ স্থানীয় লোকজন তাকে ড্রেইন থেকে উদ্ধার করেন৷ কনষ্টেবল সুব্রত পাল অল্প বিস্তর আহত হয়েছেন৷ এই দুর্ঘটনার খবর দেওয়া হয় বিলোনীয়া থানায়৷ ঘটনার খবর পেয়ে পুলিশ এসে লরি সহ লরির চালককে থানায় নিয়ে যায়৷ স্থানীয় লোকজন জানায় বাইক চালক কনষ্টেবল সুব্রত পালের সাবধানতার কারণে সে বরসর দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top