News Flash

  • Home
  • Uncategorized
  • অম্বুবাচী , রাজধানীর লক্ষ্মী নারায়ণ বাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন মহিলারা
Image

অম্বুবাচী , রাজধানীর লক্ষ্মী নারায়ণ বাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন মহিলারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ অম্বুবাচী হিন্দুধর্মের বাৎসরিক উৎসব৷ অম্বুবাচীকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতীও বলে৷ হিন্দুদের শাস্ত্রে পৃথিবীকে মা বলা হয়ে থাকে৷ বেদেও একই রকম ভাবে তাঁকে মা রূপে বর্ণনা করা হয়েছে৷ আবার পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে৷ আষাঢ মাসে রবি মিথুন রাশিস্থ আর্দা নক্ষত্রের প্রথমপাদে অর্থাৎ এক চতুর্থাংশ স্থিথিকালে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হন৷ সেই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়৷

এই প্রচলিত আচারের পিছনে রয়েছে পৃথিবী আমাদের মা, এই বিশ্বাস৷ পৃথিবীতেই তো মানুষের জন্ম৷ শুধু মানুষ নয়, ফুল, পাখি, প্রকৃতি এক কথায় সবাই তো পৃথিবীর সন্তান৷ মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আর্দা নক্ষত্রে অবস্থান করে৷ সে দিন থেকে বর্ষাকাল শুরু ধরা হয়৷ ধর্মীয় আচার হলেও এর সঙ্গে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে থাকায় এটির একটি সামাজিক প্রভাবও রয়েছে৷ ফলে অম্বুবাচী একটি কৃষিভিত্তিক অনুষ্ঠানও৷ এর অর্থ ধরিত্রীর উর্বরাকাল৷

এই তিন দিন জমিতে কোনও রকম চাষ করা হয় না৷ উর্বরতাকেন্দ্রিক কৃষিধারায় নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য করা হয়৷ সেই ধ্যানধারণা থেকেই আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা মাতা বসুমতী যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠেন৷ তখন শুরু হয় অম্বুবাচী প্রবৃত্তি৷ প্রাচীন কাল থেকেই এই নিবৃত্তির পরই ফের জমিতে চাষাবাদ করতেন কৃষকেরা৷ এখনও বিভিন্ন জায়গায় এই নিয়ম মেনে চলা হয়৷ রাজধানীর লক্ষ্মী নারায়ণ বাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন মহিলারা৷ সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top