News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার , গ্রেপ্তার নিলামবাজারের দুই পাচারকারী
Image

কদমতলায় দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার , গ্রেপ্তার নিলামবাজারের দুই পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ উত্তর ত্রিপুরার কদমতলা পুলিশের অভিযানে আবারও উদ্ধার হয়েছে ৩৫ হাজারটি নেশার ট্যাবলেট ইয়াবা৷ এর সঙ্গে আটক করা হয়েছে করিমগঞ্জ জেলার নিলামবাজার এলাকার দুই ড্রাগস কারবারি যথাক্রমে জমির উদ্দিন (২৫) এবং বদরুল হক (৩০)-কে৷
প্রাপ্ত খবরে প্রকাশ, রবিবার ভোররাতে টিআর ০১ এএইচ ১৯১০ নম্বরের একটি ছয় চাকার রান্নার গ্যাস সিলিন্ডার বোঝাই লরি করিমগঞ্জ থেকে পাথারকান্দি হয়ে চাঁদখিরা কদমতলারোড দিয়ে ত্রিপুরায় যাচ্ছিল৷ লরিটি অসমের পাথারকান্দি থানার অধীন সোনাখিরা পুলিশ চেকপোস্ট অতিক্রম করে কাঁঠালতলি পুলিশ ফাঁড়ি হয়ে ত্রিপুরায় প্রবেশের মুখে কদমতলা নাকাচেকিং পয়েন্টে আসে৷ নাকাচেকিঙে কর্তব্যরত পুলিশকর্মী জনৈক বিজন চক্রবর্তী, এসপিও গোপিকা মিশ্র এবং দুই টিএসআর জওয়ান গ্যাস সিলিন্ডার বোঝাই লরিতে তন্নতন্ন তালাশি চালান৷ তালাশি চালিয়ে লরির ক্যাবিন থেকে কয়েকটি প্যাকেটে উদ্ধার হয় নেশার ট্যাবলেট ৩৫ হাজার ইয়াবা৷ পুলিশ সূত্রের খবর, খোলা বাজারে প্রতি ইয়াবা ট্যাবলেটের দাম কুড়ি থেকে পঁচিশ টাকায় বিক্রি হয়৷ সেই হিসাবে উদ্ধারকৃত নেশার ওষুধগুলোর বাজার মূল্য সাত থেকে আট লক্ষ টাকা৷


কদমতলা থানা সূত্রে জানা গেছে, নাকা চেকিঙের সময় পরিস্থিতি সুবিধের নয় বুঝে লরির চালক ও সহচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল৷ কিন্তু পারেনি৷ তাদের দুজনকে ধরে ফেলেন পুলিশের কর্মীরা৷ ধৃত দুজনই করিমগঞ্জ জেলার নিলামবাজার থানা এলাকার বাসিন্দা৷ তাদের একজন লোহারপাড়া গ্রামের দশ নম্বর ওয়ার্ডের জনৈক আলাউদ্দিনের ছেলে বছর ২৫-এর জমির উদ্দিন (লরিচালক) এবং অন্যজন একই গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ৩০ বছরের ছেলে বদরুল হক (সহ-চালক)৷ পুলিশি জেরায় চালক জমির উদ্দিন নাকি বলেছে, শিলচরের রাঙ্গিরখাড়ি থেকে গ্যাস সিলিন্ডারগুলো সংগ্রহ করে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল তারা৷ কিন্তু মধ্য রাতে আসিমগঞ্জ (পাথারকান্দি থানা এলাকায়) এলাকায় ওই প্যাকটগুলি তুলে দেন জনৈক ব্যক্তি৷ প্যাকেটগুলি বহনের জন্য তাকে নগদ দশ হাজার টাকা দেওয়া হয়েছে বলে স্বীকারোক্তিতে বলেছে জমির৷
এদিকে ধৃত জমির উদ্দিন এবং বদরুল হকের বিরুদ্ধে কদমতলা থানায় এনডিপিএস-এর ২২০/২৯/৮ ধারায় ৩৭/১৯ নম্বরে এক মামলা লিপিবদ্ধ করে গ্রেফতার করা হয়েছে৷ আগামীকাল সোমবার বিপুল সংখ্যায় উদ্ধারকৃত ইয়াবা-সহ তাদের ধর্মনগরে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top