News Flash

  • Home
  • Uncategorized
  • সাতসকালে যান দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হল এক যুবক৷
Image

সাতসকালে যান দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হল এক যুবক৷

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ সাতসকালে যান দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হল এক যুবক৷ ঘটনা রাজধানীর বুকে রাজবাড়ী প্রাঙ্গণে৷ এইদিন সকালে এক যুবক বাইসাইকেল নিয়ে রাজবাড়ীর সন্মুখের রাস্তাদিয়ে যাচ্ছিলো৷ তখনই টট্ট-০২ঙ্গ-১৮৬২ নাম্বারের একটি ছোট মালবাহী ট্রাক গাড়ি বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা মারে৷

এতে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে যায় বাইসাইকেল আরোহী যুবক৷ এতে ঐ যুবকের একটি পা ভেঙ্গে যায় এবং পায়ের দুইটি আঙ্গুল কেটে রাস্তায় পড়ে যায়৷ ঘটনার সাথে সাথে স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে৷ পাশাপাশি আটক করা হয় গাড়ির চালককেও৷ এইদিকে আহত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার পুলিস৷ স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্ত ট্রাক গাড়ির চালককে পুলিশের হাতে তুলে দেয়৷ স্থানীয়দের বক্তব্য এই দুর্ঘটনার জন্য ট্রাক গাড়িটি দায়ি৷ তারা আরও জানায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ইন্সিওরেন্সও নেই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top