News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির বৈঠক
Image

পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ রাজ্য নির্বাচন দফতর এখনও পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি৷ তবে আগামী মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে ধরে, রাজনৈতিক দলগুলি তাদের তৎপরতা শুরু করে দিয়েছে৷ আজ রবিবার দুপুরে ত্রিপুরা প্রদেশ বিজেপি-র উদ্যোগে এক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়৷

আগরতলার কৃষ্ণনগরে দলের প্রদেশ কমিটির অফিসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, দলের ত্রিপুরা রাজ্যের প্রভারী তথা অসমের সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্র শর্মা, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে দলের কনভেনার তথা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, দলের একাধিক সম্পাদক, মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত, প্রত্যেক জেলার সভাপতি ও সম্পাদকরা৷


বৈঠক শুরুর আগে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের নীতি নির্ধারণ করতে এবং সদস্যপদ গ্রহণ অভিযান সম্পর্কে আজ আলোচনা হবে৷ এর জন্য দলের বিভিন্ন স্তরের কর্মীদের বিশেষ দায়িত্ব ভাগ করে দেওয়া হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top