News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত পাকিস্তানের
Image

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত পাকিস্তানের

লন্ডন, ২৩ জুন (হি.স.) : ভারতের কাছে হারের ধাক্কা সামলে উঠে রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে লর্ডসে নামছে পাকিস্তান৷ এদিন টস জিতে পাক অধিনায়ক সরফরাজ আহমেদ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন৷ তিনি বলেন, ‘কিছুঘাস থাকলেও দেখে মনে হচ্ছে ব্যাটিং পিচ৷ সুতরাং প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে বড় রান তুলতে পারলে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখা যাবে৷ আমরা এই মুহূর্তে চাপ নিয়ে ভাবছি না৷ আমাদের লক্ষ্য থাকছে ম্যাচে৷ সেটাই এখন আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ৷’  যদিও শেষ চারের দরজা সরকারিভাবে এখনও বন্ধ হয়ে যায়নি৷ তবে সেমিফাইনালের টিকিট আদায় করার কাজটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে সন্দেহ নেই৷

অন্যদিকে খাতায়-কলমে শেষ চারের দরজা খোলা থাকলেও দক্ষিণ আফ্রিকার পক্ষে কার্যত সেমিফাইনালে যাওয়া সম্ভব নয়৷ বিশ্বকাপের বাকি লিগ ম্যাচগুলি প্রোটিয়াদের কাছে নিছক নিয়মরক্ষার হয়ে দাঁড়ালেও সম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে মরিয়া ডু’প্লেসিরা মরণ কামড় দিতে তৈরি পাকিস্তানকে৷

প্রোটিয়া দলনায়ক ফ্যাফ ডু’প্লেসি অবশ্য স্পষ্ট জানিয়ে দেন যে, টস জিতলে তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্তই নিতেন৷ সেদিক থেকে টসের ফলাফলে দু’দলেরই খুশি হওয়ার কথা৷

এদিন পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শোয়েব মালিককে বাদ দেওয়া হয় দল থেকে৷ বাদ পড়েন হাসান আলিও৷ তাঁদের জায়গায় দলে আসেন হ্যারিস সোহেল ও শাহীন শাহ আফ্রিদি৷ পাকিস্তান তাদের প্রথম একাদশে জোড়া রদবদল করলেও দক্ষিণ আফ্রিকা গত ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নামার সিদ্ধান্ত নেয়৷

পাকিস্তান দল: ফরক জামান, ইমাম উল হক, বাবর আজম, মহম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (ক্যাপ্টেন ও উইকেটকিপার), হ্যারিস সোহেল, ইমদ ওয়াসিম, শাদব খান, ওয়াহাব রিয়াজ, মহম্মদ আমের ও শাহীন শাহ আফ্রিদি৷

দক্ষিণ আফ্রিকা দল: হাসিম আমলা, কুইন্টন ডি’কক (উইকেটকিপার), ফ্যাফ ডু’প্লেসি (ক্যাপ্টেন), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার দাসেন, ডেভিড মিলার, অ্যান্ডিল ফেলুকাওয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও লুঙ্গি এনগিদি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top