News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম চার জঙ্গি
Image

কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম চার জঙ্গি

শ্রীনগর, ২৩ জুন (হি.স.) : উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য। সোপিয়ায়ে খতম দুই জঙ্গি। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই এখনও চলছে বলে জানা গিয়েছে।


গোপন সূত্র থেকে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার দারামদোরা কেগামে চিরুনি তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী জওয়ানরা। গোটা এলাকাটি ঘিরে তল্লাশি চালানোর সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা যোগ্য জবাব দেয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। শুরু দুই তরফের তুমুল গুলির লড়াই। পরিস্থিতি মোকাবিলা করার জন্য আরও বাহিনী মোতায়েন করা হয়। কেউ যাতে গুজব রটাতে না পারে, তার জন্য ওই এলাকায় বন্ধ করে দেওয়া হয় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। নিরাপত্তা বাহিনীর গুলিতে খতন দুই জঙ্গি।  


উল্লেখ্য এর আগে শনিবার বারামুল্লার বোনিয়ারের জঙ্গলে রুটিন মাফিক টহল দিচ্ছিল রাষ্ট্রীয় রাইফেলস, রাজ্য পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ এবং সিআরপিএফ নিয়ে গঠিত যৌথ বাহিনীর জওয়ানরা। সেই সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা যোগ্য জবাব দেয় নিরাপত্তা বাহিনী। শুরু হয় দুই তরফে তুমুল গুলির লড়াই। জওয়ানদের গুলিতে প্রাণ হারায় এক জঙ্গি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top