News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে প্যান্ডেল ভেঙে কমপক্ষে ১৪ জন নিহত, আহত ৫০, শোকবার্তা প্রধানমন্ত্রীর
Image

রাজস্থানে প্যান্ডেল ভেঙে কমপক্ষে ১৪ জন নিহত, আহত ৫০, শোকবার্তা প্রধানমন্ত্রীর

বাড়মের, ২৩ জুন (হি. স.) : রাজস্থানের বাড়মেরে একটি প্যান্ডেল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৫০ জন। এই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০ জনের চিকিৎসা চলছে। ঘটনার পর গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
এদিন বিকেলে বাড়মেরের জসৌলে হঠাৎই ভেঙে পড়ে রাম কথার জন্য তৈরি হওয়া একটি প্যান্ডেল। মর্মান্তিক এই দুর্ঘটনায় ভেঙে পড়া প্যান্ডেলের নিচে চাপা পড়ে যান অনেকেই।

স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনায় লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা। হাসপাতাল সূত্রে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। তাঁদের প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল। 
ঘটনায় শোকপ্রকাশ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, “জসৌলের দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। আহতদের শীঘ্র আরোগ্য কামনা করি।” 


ঘটনায় শোকজ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই এবং আহতদের শীঘ্র আরোগ্য কামনা করি।”

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top