News Flash

  • Home
  • Uncategorized
  • ৩২ বছর পর বিশ্বকাপে রেকর্ড গড়লেন বঙ্গ পেসার মহম্মদ শামি
Image

৩২ বছর পর বিশ্বকাপে রেকর্ড গড়লেন বঙ্গ পেসার মহম্মদ শামি

সাউদাম্পটন, ২৩ জুন (হি.স.) : ভারতীয় বোলার হিসাবে ৩২ বছর পর বিশ্বকাপে রেকর্ড গড়লেন বঙ্গ পেসার মহম্মদ শামি। আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করার সঙ্গে সঙ্গে এই রেকর্ড পকেটে পুরলেন বাংলার পেসার।

বিশ্বের দশম বোলার হিসেবে বিশ্বকাপের ম্যাচে হ্যাটট্রিক করলেন শামি। এর আগে ১৯৮৭ বিশ্বকাপে ভারতের চেতন শর্মা বিশ্বকাপের ম্যাচে প্রথম হ্যাটট্রিক করেছিন। এরপর যথাক্রমে সাকলেন মুসতাক (১৯৯৯), চামিন্দা ভাস (২০০৩), ব্রেট লি (২০০৩), লাসিথ মালিঙ্গা (২০০৭, ২০১১), কেমার রোচ (২০১১), স্টিভেন ফিন (২০১৫) এবং জেপি ডুমিনি (২০১৫) বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন।

পাক ম্যাচে ভুবনেশ্বর কুমার চোট পাওয়ায় আফগানিস্তান ম্যাচে প্রথম একাদশে সুযোগ পান শামি। আফগানদের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করে গেলেন। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন জসপ্রিত বুমরা। কিন্তু সমর্থকদের মন জিতেছেন শামি। শামি ও বুমরার দুরন্ত বোলিংয়ে ভারতীয় দল বিশ্বকাপে ৫০তম জয় পেয়েছে। আফগানিস্তান লড়াই করেও শেষ পর্যন্ত ১১  রানে পরাজিত হয়েছে। শেষ ওভারে হ্যাটট্রিক করে শামি দলকে জেতান।

নাটকীয় শেষ ওভারে মহম্মদ নবী শামির বলে ক্যাচ দেন। পরের বলে আফতাব আলমকে ইয়ার্কারে বোল্ড করেন বাংলার পেসার। এর পর মুজিব-উর রহমানকে আউট করে হ্যাটট্রিক করেন। এক বল বাকি থাকতে অল-আউট হয়ে যায় আফগানিস্তান। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top