News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক বদলীর প্রতিবাদে দৃষ্টিহীন শিক্ষন প্রতিষ্ঠানে বিক্ষোভ
Image

শিক্ষক বদলীর প্রতিবাদে দৃষ্টিহীন শিক্ষন প্রতিষ্ঠানে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ নড়সিংগড় স্থীত রাষ্ট্রীয় দৃষ্টিহীন বালক শিক্ষন প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা রয়েছে৷ ফলে শিক্ষার পরিকাঠামোর ব্যহত হচ্ছে৷ উপরন্তু দুই জন শিক্ষকের মধ্য থেকে এক জন শিক্ষককে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ এসেছে৷ এরই প্রতীবাদে শুক্রবার সরব হল রাষ্ট্রীয় দৃষ্টিহীন বালক শিক্ষন প্রতিষ্ঠানে ছাত্ররা৷ এদিন সুকলের সামনে ছাত্ররা শিক্ষককে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ প্রত্যাহার করার দাবী জানিয়ে বিক্ষোভ দেখায়৷ তাদের বক্তব্য এমনিতেই প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা রয়েছে৷ যে কারনে তারা অনেক অংশে পিছিয়ে রয়েছে৷ বিজ্ঞান, ইংরেজী, অঙ্ক বিষয়ের শিক্ষক নেই সুকলে৷ কেবল শিক্ষক দিলেই চলবে না৷


বিশেষ ভাবে প্রশিক্ষণ প্রাপ্তদের সুকলে নিয়োগ করতে হবে৷ এই উদ্যোগ না নিয়ে ডেপুটেশনে পাঠানো হচ্ছে৷ এই অবস্থায় সুকলের পঠন- পাঠন আরো লাটে উঠবে বলে দাবী করে ছাত্ররা৷ এরই প্রতীবাদে এদিন বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তারা৷ এই সিদ্ধান্ত রদ করার দাবী জানায় তারা৷ প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে রাষ্ট্রীয় দৃষ্টিহীন বালক শিক্ষন প্রতিষ্ঠানে ছাত্ররা৷

কিন্তু দায়িত্ব প্রাপ্ত প্রন্সিপাল কৃষ্ণারায় গাঙ্গুলি জানান বিভ্রান্তের ফলে ছাত্ররা বিক্ষোভে সামিল হয়েছে৷ তিনি বলেন, রাজ্যের এন সি ই আর টি-র নয়া পাঠ্যক্রম চালু হওয়ার পর ব্লাইড সুকলের শিক্ষকদের সুকলে ছাত্রদের পড়াতে সমস্যায় পড়তে হচ্ছে৷ তাই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সুকলে শিক্ষক মৃনালবাবুকে প্রশিক্ষণের জন্য অন্যথায় নিয়ে যাওয়া হচ্ছে৷ ছাত্রছাত্রীরা ভাবছে সেই শিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছে৷ তাই সুকলের ছাত্ররা বিক্ষোভ দেখায়৷ পরে সেইসব ছাত্রদের বুঝিয়ে পরিসিতি স্বাভাবিক করা হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top