News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক দূর্বল পরিবারের ছাত্রছাত্রীদের ভর্তির বঞ্চনা, দশটি নামী বিদ্যালয়কে নোটিশ দপ্তরের
Image

আর্থিক দূর্বল পরিবারের ছাত্রছাত্রীদের ভর্তির বঞ্চনা, দশটি নামী বিদ্যালয়কে নোটিশ দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ আর্থিক দিক দিয়ে দূর্বল ছাত্রছাত্রীদের নামী বেসরকারী বিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকলেও গত আট বছরে প্রায় চবিবশ হাজার পড়ুয়া ওই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন৷ তাতে পূর্বতন সরকার খামখেয়ালীপনার নজির স্থাপন করেছে বলেই মনে করা হচ্ছে৷


প্রসঙ্গত, সারা দেশে ২০০৯ সালে শিক্ষার অধিকার আইন চালু হয়েছে৷ সেই মোতাবেক রাজ্য সরকার ২০১১ সালে রুলস তৈরী করেছে৷ স্বাভাবিক ভাবেই রাজ্যে ২০১১ সাল থেকেই শিক্ষার অধিকার আইন কার্যকর হচ্ছে৷ আইন অনুযায়ী আর্থিক দিক দিয়ে দূর্বল ছাত্রছাত্রীদের জন্য নামি বেসরকারী বিদ্যালয়ে ভর্তির বিশেষ সুযোগ দেওয়া হয়েছে৷ তাতে, বেসরকারী সুকলে নূ্যনতম ২৫ শতাংশ আসন আর্থিক দিক দিয়ে দূর্বল ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে৷ শুধু তাই নয়, বেসরকারী সুকলে ভর্তি ফি পুরোটাই বহন করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার৷ শুধু তাই নয়, ওই সুকলে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর পড়াশোনা সমাপ্ত হওয়া পর্যন্ত খরচ বহন রাজ্য সরকার৷ আইনে আরও বলা হয়েছে, ওই ছাত্রছাত্রীরা এক কিলোমিটারের ভেতরে সুকলে ভর্তির সুযোগ না মিললে তিন কিলোমিটারের মধ্যে যে নামি বেসরকারী সুকল রয়েছে সেখানে ভর্তি হতে পারবে৷


এই বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ অত্যন্ত পরিতাপের সাথে জানান, সুযোগ থাকা সত্বেও রাজ্যের প্রচুর ছাত্রছাত্রী নামি বেসরকারী বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি৷ তারা সেই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হয়েছে৷ তাঁর কথায়, ২০১১ সালে শিক্ষার অধিকার আইনে রুলস্ প্রণয়ন করেই দায় সেরে নিয়েছিল তদানিন্তন রাজ্য সরকার৷ ওই আইনে ছাত্রছাত্রীদের জন্য সুযোগ সুবিধাগুলি খঁুজে বের করেনি পূর্বতন সরকার৷ তিনি বলেন, রাজ্যের দশটি বনেদি বেসরকারী বিদ্যালয়ে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল শিক্ষার অধিকার আইন অনুসারে আর্থিক দিক দিয়ে দূর্বল ছাত্রছাত্রী তাদের বিদ্যালয়ে ভর্তি হয়েছে৷ ওই বিদ্যালয়গুলি উত্তরে জানিয়েছে, এখন পর্যন্ত একজন ছাত্রও ভর্তি হয়নি৷ শিক্ষামন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, তদানিন্তন সরকার এই বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি৷ তাই আর্থিক দিক দিয়ে দূর্বল শ্রেণীর ছাত্রছাত্রীরা ওই সুযোগ পায়নি৷


তাঁর কথায়, প্রতি বছর অন্তত তিন হাজার ছাত্রছাত্রী ভর্তি হতে পারত৷ তাতে দেখা যাচ্ছে গত আট বছরে প্রায় চবিবশ হাজার ছাত্রছাত্রী ওই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে৷ তাঁর দাবি, আগামী শিক্ষাবর্ষ থেকে নামি বেসরকারী বিদ্যালয়গুলিতে ওই আইন কার্যকর করা হবে৷ তিনি জানান, প্রত্যেকটি নামি বেসরকারী বিদ্যালয়ে আর্থিক দিক দিয়ে দূর্বল ছাত্রছাত্রীদের জন্য ২৫ শতাংশ আসন সংরক্ষিত রাখতে হবে৷ ছাত্রছাত্রীদের অনলাইনে আবেদন জানাতে হবে৷ ওই আবেদনের ভিত্তিতে আর্থিক দিক দিয়ে দূর্বল প্রমাণিত হলে ছাত্রছাত্রীদের পছন্দমত নামী বেসরকারী বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হবে৷
শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক স্তরে প্রতি ছাত্রপিছু রাজ্য সরকারের বছরে খরচ হচ্ছে ২১ হাজার ১৩৮ টাকা৷ উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে খরচ হয় ৭৬ হাজার ৫২২ টাকা এবং উচ্চ বিদ্যালয়ে ৬০ হাজার টাকা রাজ্য সরকারের প্রতি ছাত্রপিছু খরচ হচ্ছে৷ রাজ্যে সরকারী অনুদানবিহীন বেসরকারী সুকল রয়েছে ৩৩৫টি৷ তাতে প্রথম শ্রেণীতে ছাত্র ভর্তি রয়েছে ১১ হাজার ৯৪১ জন৷

শিক্ষার অধিকার আইন সঠিক ভাবে রাজ্যে পালন না হওয়ায় অর্থিক দিক দিয়ে দূর্বল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গত আট বছরে ৬ কোটি ৩৪ লক্ষ ১৪ হাজার টাকা ক্ষতি হয়েছে৷ কারণ, ওই ছাত্রছাত্রীদের খরচ রাজ্য সরকার বহন করলেও পুরো টাকাটাই কেন্দ্রীয় সরকার ফিরিয়ে দিত৷ তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে আর্থিক দিক দিয়ে দূর্বল শ্রেণীর ছাত্রছাত্রীদের ওই সুযোগ দেওয়ার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top