News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্চ নিরাপত্তা জোনে চুরির চেষ্টা, আগরতলায় জননিরাপত্তায় পুলিশের ভূমিকায় উঠেছে প্রশ্ণ
Image

উচ্চ নিরাপত্তা জোনে চুরির চেষ্টা, আগরতলায় জননিরাপত্তায় পুলিশের ভূমিকায় উঠেছে প্রশ্ণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন ৷৷ ত্রিপুরা পুলিশের সদর কার্য্যালয় এবং মন্ত্রিদের সরকারী বাসভবনের পাশ্ববর্তী স্থানে দুটি দোকানে চুরির চেষ্টার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ বুধবার গভীর রাতে আগরতলায় ফায়ার সার্ভিস চৌমুহনীতে দুটি দোকানে চোরেরা হানা দেয়৷ তবে, কিছু নগদ টাকা ছাড়া অন্য কিছুই চুরি হয়নি৷ কিন্তু, উচ্চ নিরাপত্তা জোনে চোরেদের তান্ডবে পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে৷

এ-বিষয়ে দোকান মালিক প্রবীর কুন্ডু জানান, ফায়ার সার্ভিস এলাকায় চুরির ঘটনা নতুন নয়৷ ইতিপূর্বে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে৷ কিন্তু, পুলিশ নির্বিকার৷ তিনি ক্ষোভ প্রকার করে বলেন, পুলিশ চুরি থামাতে এবং চোরেদের পাকড়াওয়ে সম্পূর্ণভাবে ব্যর্থ৷ তাই, রাতের অন্ধকারে উচ্চ নিরাপত্তা জোনে দোকানের টিনের ছাদ কেঁটে চোরেরা ভেতরে ঢুকে চুরির চেষ্টা করেছে৷

আরেক দোকান মালিক সরিফ আলির কথায়, বুধবার রাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং পেন্টিং-এর দোকানে চুরির ঘটনা ঘটেছে৷ তবে, চোরেরা নগদ টাকা ছাড়া কিছু নিয়ে যেতে পারেনি৷ তিনি জানান, দুটি দোকানেই টিনের ছাদ কেঁটে চোরেরা ভেতরে প্রবেশ করেছে৷ আজ সকালে দোকানে ঢুকে দেখি সমস্ত জিনিষপত্র লন্ডভন্ড হয়ে রয়েছে৷ তাঁর কথায়, চোরেরা রাতে দোকানে ঢুকে জিনিষপত্র নষ্ট করেছে৷ কিন্তু, কিছু নিয়ে যেতে ব্যর্থ হয়েছে৷ তবে, রাতে চোরেরা দুটি দোকানে তান্ডব চালিয়েছে অথচ পুলিশ কোন আঁচ পায়নি, বিষয়টি অবাক করেছে৷ তিনি বলেন, পাশেই পুলিশের সদর কার্য্যালয় রয়েছে৷ অপর পাশে মন্ত্রিদের সরকারী বাসভবন, সেখানে প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন আছে৷ অথচ, তাঁরা দুটি দোকানে চুরির ঘটনা টের পাননি৷ তাতে, প্রমাণিত হয়েছে পুলিশ দায়িত্ব পালনে গাফিলতি করছে৷

দোকান মালিক প্রবির কুন্ডুর বক্তব্য, ইতিপূর্বে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে৷ প্রতিবার চুরির ঘটনার পুলিশ এসে সমস্ত কিছু খতিয়ে দেখে চলে গিয়েছেন৷ কিন্তু, আজ পর্যন্ত কোন কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি৷ তাতে, চোরেরা অস্কারা পেয়েছে মনে করছি৷

এই চুরির ঘটনা সম্পর্কে পশ্চিম আগরতলা থানার পুলিশের বক্তব্য, নিরাপত্তা ব্যবস্থায় কোন ত্রুটি নেই৷ তা সত্বেও চুরির ঘটনা নিশ্চই চিন্তার বিষয়৷ তবে, এখন থেকে আরো কড়া নজরদারী চালানো হবে৷ পুলিশের দাবি, জন নিরাপত্তায় আরো যত্নবান হবো আমরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top