News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার,অভিযুক্তের বাড়িতে আগুন
Image

ধর্মনগরে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার,অভিযুক্তের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ শিশুকন্যা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সৌরভ নাথ এবং দীবাকর দাসকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত৷ মঙ্গলবার ধর্মনগরের হাফলংছড়ার কারগিল টিলায় ছয় বছরের শিশুকে ধর্ষণ এবং নির্মমভাবে খুনের দায়ে পুলিশ গতকাল রাতেই সৌরভ নাথ (১৯) এবং দীবাকর দাস (২০)-কে গ্রেফতার করেছে৷ পুলিশ জানিয়েছে, ওই শিশুটি পরিবারের সাথে সৌরভ নাথের বাড়িতে ভাড়া থাকত৷ ওই ঘটনায় একটি সুকটি ব্যবহৃত হয়েছিল৷ সুকটিটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে৷


ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবকের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২ এবং ২০১ ধারায় মামলা রুজু হয়েছে৷ আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছিল৷ মামলার তদন্তকারী অফিসার বলেন, আদালতে ধৃত দুই জনের ৭ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল৷ কিন্তু, আদালত ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে৷


তিনি জানান, ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গিয়েছে৷ ওই ঘটনা সংগঠিত করার জন্য তারা একটি সুকটি ব্যবহার করেছিল, তা বাজেয়াপ্ত করা হয়েছে৷ এদিকে, আজ উত্তেজিত জনতা ধর্মনগরের পদ্মপুরে অবস্থিত অভিযুক্ত সৌরভ দাসের বাড়িতে চড়াও হন৷ সেখানে তার বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়িয়ে দেন তাঁরা৷ খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী সময়মতো পৌঁছে যাওয়ায় পুরো বাড়িটি রক্ষা পেয়েছে৷


উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বুধবার জানান, ধৃতদের নাম দীবাকর দাস ও সৌরভ নাথ৷ গতকাল রাতেই তাদের নিজের নিজের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে৷ আজ দুই অভিযুক্তকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ, জানিয়েছেন পুলিশ সুপার চক্রবর্তী৷ জঘন্য এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে পুলিশ তাদের রিমান্ডের আবেদন জানাবে৷ পুলিশ সুপার জানান, দুই অভিযুক্তের বাড়ি ধর্মনগরের পদ্মপুরে নিহত শিশুকন্যার ভাড়াবাড়ির পাশে৷


এদিকে ত্রিপুরা প্রদেশ বিজেপি-র মহিলা মোর্চার সহসভানেত্রী শচিরানি ত্রিপুরা, দলের প্রদেশ সাধারণ সম্পাদিকা রত্না সিনহা-সহ জেলা ও মহকুমা কমিটির নেত্রীরা আজ ধর্মনগরে এসডিপিও রাজীব সূত্রধরের সঙ্গে দেখা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন৷ এক ফুটফুটে বাচ্চা মেয়ের ওপর এমন অমানুষিক নির্যাতন ও হত্যার ঘটনায় গোটা রাজ্য জুড়ে ধিক্কার ও নিন্দা জানানো হচ্ছে৷ সামাজিক যোগযোগ মাধ্যমেও এই ঘটনার নিন্দা জানিয়ে মতামত ব্যক্ত করেছেন অনেকে৷ কেউ কেউ অভিযুক্তদের ফাঁসির সাজা দাবি করছেন৷


মৃত শিশু ঝুমাদের মূল বাড়ি কৈলাসহর থানাধীন মূর্তিছড়া এলাকায়৷ তার বাবা পরমেশ্বর তাঁতি কর্মসূত্রে তার মা ও মেয়ে ঝুমাকে নিয়ে ধর্মনগরের পদ্মপুর এলাকার এক বাড়িতে ভাড়া থাকতেন৷ সোমবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল৷ এর পর গতকাল মঙ্গলবার ধর্মনগর মহকুমার হাফলংছড়া এলাকার কারগিলটিলা এলাকায় তার লাশ উদ্ধার হয়েছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top