News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীর সাথে মোবাইলে কথা শেষ করেই গুলিতে আত্মঘাতী জওয়ান
Image

স্ত্রীর সাথে মোবাইলে কথা শেষ করেই গুলিতে আত্মঘাতী জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি করে আত্মঘাতি হলেন এক বিএসএফ জওয়ান৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে ফেণী নদীর উপর নির্মিয়মান মৈত্রী সেতুর জন্য তৈরি অস্থায়ী সেনা ছাউনীতে কর্তবরত অবস্থায় বিএসএফ ৬৬ নম্বর ব্যাটেলিয়ানের হাবিলদার সুরজিৎ সিং(৩৯) আত্মঘাতি হয়েছেন৷ তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও, সহকর্মীদের ধারণা পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যা করেছেন৷


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক সঞ্জিব কুমার জানিয়েছেন, মঙ্গলবার রাতে ১১টা ৫০ মিনিট নাগাদ সাব্রুমে ফেণী নদীর উপর নির্মিয়মান মৈত্রি সেতুর জন্য তৈরি অস্থায়ী সেনা ছাউনীতে কর্তব্যরত জওয়ান সুরজিৎ সিং নিজের সার্ভিস রাইফেল থেকেই গুলি ছুড়ে আত্মঘাতি হয়েছেন৷ তিনি জানান, আত্মঘাতি জওয়ানের বাড়ি জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রামনগর তহশিলের জান্দ্রারি গ্রামে৷ বিএসএফ হাবিলদার পদে তিনি কর্মরত ছিলেন৷


সঞ্জিব কুমার জানান, বিএসএফ ৬৬ নম্বর ব্যাটালিয়ান মূলত উদয়পুরে অবস্থিত৷ কিন্তু, মৈত্রি সেতুর নির্মাণ কাজের নিরাপত্তার জন্য সেখানে অস্থানয় ছাউনী তৈরি করা হয়েছে৷ সেখানে ওই জওয়ান কর্মরত ছিলেন৷ তিনি জানান, আত্মহত্যার খবর সাব্রুম থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় মহকুমা হাসপাতালে মর্গে রেখেছে৷ আজ সকালে সাড়ে ৯টা নাগাদ তার মৃতদেহের ময়না তদন্ত হয়েছে৷ তিনি আরো জানান, আজ রাতের মধ্যেই জওয়ানের মৃতদেহ জম্মু ও কাশ্মীরে তার পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷


এদিকে, সহকর্মীদের কাছ থেকে জানা গিয়েছে, আত্মহত্যার কিছুক্ষণ আগেও সুরজিৎ সিং মোবাইলে তার স্ত্রীর সাথে কথা বলছিলেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক জওয়ান জানিয়েছেন, তাদের মধ্যে কি কথা হচ্ছিল তা শুনতে পাইনি৷ কিন্তু, মোবাইলে কথা বলা শেষ করেই নিজের সার্ভিস রাইফেল থেকে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন সুরজিৎ৷ তিনি বলেন, কোন কিছু বোঝে উঠার আগেই সব শেষ হয়ে যায়৷
প্রসঙ্গত, কর্তব্যরত অবস্থায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের আত্মহত্যার ঘটনা আগেও ঘটেছে৷ বেশিরভাগ ক্ষেত্রেই পারিবারিক অশান্তি কারণ হিসেবে প্রমাণিত হয়েছে৷ ফলে, এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি হয়ে পড়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top