News Flash

  • Home
  • Uncategorized
  • মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের দায়ে এক যুবকের আমৃত্যু কারাবাসের সাজা
Image

মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের দায়ে এক যুবকের আমৃত্যু কারাবাসের সাজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৯ জুন৷৷ মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের দায়ে এক যুবকের আমৃত্যু কারাবাসের সাজা হয়েছে৷ বিলোনিয়া জেলা ও দায়রা জজ আদালত বুধবার এই রায় দিয়েছে৷ দক্ষিণ জেলার বাইখোরা থানাধীন কলসির বাসিন্দা লাই ফ্রু চাই মগকে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের দায়ে আমৃত্যু কারাবাসের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত৷
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৮ মে কলসি এলাকায় একটি পরিত্যক্ত মন্দিরের পেছনে লাই ফ্রু চাই মগ ও তার চার বন্ধু মিলে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ করেছিল৷ ওই সময় যুবতীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং লাই ফ্রু চাই মগকে হাতেনাতে ধরে ফেলেন৷ কিন্তু, বাকি চারজন পালিয়ে যেতে সক্ষম হয়৷ স্থানীয় জনগণ তখন পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়৷


এদিকে, ঘটনা ধামাচাপা দেওয়ার ভীষণ চেষ্টা হয়েছিল বলে অভিযোগ৷ কারণ, অভিযুক্তদের পরিবার এলাকায় খুবই প্রভাবশালী হিসেবে পরিচিত৷ তবে, ওই ধর্ষণের ঘটনায় লাই ফ্রু চাই মগ ছাড়া অন্য কাউকেই পুলিশ গ্রেফতার করেনি ৷ পুলিশের বক্তব্য ছিল, ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে ৷ তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু হয়েছিল৷
এদিকে, মগ সম্প্রদায়ের একটি সামাজিক সংস্থা এই ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়েছিল৷ কারণ, অভিযুক্তকে নিদর্োষ প্রমাণিত চেষ্টা চলছিল৷ অবশেষে আজ আদালত ওই ধর্ষণের ঘটনায় সাজা শুনিয়েছে৷


সরকার পক্ষের আইনজীবী আখতার হুসেন মজুমদার জানান, ওই ধর্ষণের ঘটনায় পুলিশ যথাসময়ে চার্জশিট জমা দিয়েছিল ৷ শুনানি চলাকালীন ২০ জনের সাক্ষ্য গ্রহণও করেছে আদালত৷ প্রত্যক্ষদর্শীরা-সহ সমস্ত সাক্ষীরা আদালতে বয়ান লিপিবদ্ধ করিয়েছেন৷ তাতে, লাই ফ্রু চাই মগ মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের মামলায় দোষী প্রমাণিত হয়েছে৷ তাই, বিলোনিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উদিত চৌধুরী তাঁকে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছেন৷ পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেছেন তিনি৷ মগ সোশিও কালচার কমিটির জনৈক সদস্য এই রায় ঘোষণার পর বলেন, আজ প্রমাণিত হয়েছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top