News Flash

  • Home
  • Uncategorized
  • প্রত্যেকের বিশ্বাস অর্জন করে, সবাইকে একসঙ্গে নিয়েই কাজ করব : বার্তা স্পিকার ওম বিড়লার
Image

প্রত্যেকের বিশ্বাস অর্জন করে, সবাইকে একসঙ্গে নিয়েই কাজ করব : বার্তা স্পিকার ওম বিড়লার

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): প্রত্যেকের বিশ্বাস অর্জন করে, সবাইকে একসঙ্গে নিয়েই কাজ করব| সপ্তদশ লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন ওম প্রকাশ বিড়লা| ৱুধবার সকালেই সর্বসম্মতিক্রমে সপ্তদশ লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন রাজস্থানের কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা| স্পিকার নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ‘প্রত্যেকের বিশ্বাস অর্জন করে, সবাইকে একসঙ্গে নিয়েই কাজ করব|’ সদ্য নির্বাচিত স্পিকার আরও বলেছেন, ‘সাংবিধানিক পদের মর‌্যাদা বজায় রাখার জন্য, স্পিকার নিরপেক্ষ হওয়া উচিত এবং আচরণেও নিরপেক্ষ হওয়া উচিত|’

৫৬ বছর বয়সী ওম বিড়লা দীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছেন বিজেপির যুব শাখার| গত বছর রাজস্থানে দলীয় সংগঠনকে ঢেলে সাজার দায়িত্ব ওমকেই দেওয়া হয়েছিল| বুধবার সকালে সর্বসম্মতিক্রমে লোকসভার স্পিকার নির্বাচিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘ঘনিষ্ঠ’ ওম বিড়লা| লোকসভার স্পিকার পদে এনডিএ প্রার্থী হিসেবে ওম বিড়লার নাম প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এই প্রস্তাব সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং বিজু জনতা দল (বিজেডি)-সহ প্রধান রাজনৈতিক দলগুলি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top