News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত একই পরিবারের দু-জন
Image

উত্তরপ্রদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত একই পরিবারের দু-জন

বান্দা, ১৯ জুন (হি.স.) : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের দু-জনের। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের বান্দা জেলার বাদেগাঁও জেলায়। বুধবার পুলিশের তরফ থেকে এই তথ্য জানা গিয়েছে।   

উত্তর প্রদেশের বান্দা জেলার বাদেগাঁও জেলায় মঙ্গলবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের দু-জনের। দুজনে সম্পর্কে বাবা-ছেলে ছিল বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে তাদের বাড়িতে হাই ভোল্টেজ তার পরে এই দুর্ঘটনাটি ঘটেছে।

নারায়ণী সার্কেল অফিসার কুলদ্বীপ গুপ্তা জানিয়েছেন, মৃতদের নাম, পাপ্পু খান (৪৭), এবং তাঁর ছেলে সাফিক (১৭) | এঁরা দুজনেই মঙ্গলবার রাতে বাড়ির বাইরে শুয়ে ছিলেন। ওভারহেড তার তাদের বাড়িতে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। এছাড়াও ঘটনায় ওই পরিবারের পাঁচজন আহত হন। তাদের শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

পাপ্পু খান ও সফিকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top