News Flash

  • Home
  • Uncategorized
  • জিরানীয়া ও কমলপুরে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

জিরানীয়া ও কমলপুরে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ মঙ্গলবার সাত সকালে কমলপুর থানার অন্তর্গত মানিকভাণ্ডার দারাং ষ্টীল ব্রিজ সংলগ্ণ ধলাই নদীর চর থেকে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়৷ এইদিন সকালে ধলাই নদীতে জেলেরা মাছ ধরছিল৷তখনই তারা নদীর চরে একটি মৃতদেহ দেখতে পায়৷ সাথে সাথে তারা এলাকার লোকজনকে ঘটনার কথা জানায়৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ কমলপুর থানা থেকে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷

ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ কমলপুর থানার এক এস.আই জানান অজ্ঞাত পরিচিত মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হবে৷ তিনি আরও জানান সম্প্রতি থানায় কোন মিসিং ডায়রিও করা হয়নি৷ তবে কি ভাবে এই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর জানা যাবে৷ এদিকে, কমলপুর থানা থেকে রাজ্যের অন্যান্য থানায় বার্তা পাঠানো হয়েছে নিখোঁজ সংক্রান্ত কোন তথ্য রয়েছে কিনা তা জানার জন্য৷


এদিকে, গতকাল রাত বারোটা নাগাদ পশ্চিম জেলার জিরানীয়া থানার অধীন রকতিয়া ছড়া এলাকায় শংকর দেববর্মার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে তার বাড়ীর লোকজন৷ সংজ্ঞাহীন অবস্থায় তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তখন চিকিৎকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ জিরানীয়া থানার পুলিস একটি হত্যার মামলা নিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top