News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা সামগ্রীসহ ধর্মনগের আটক যুবক
Image

নেশা সামগ্রীসহ ধর্মনগের আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ ড্রাগসের কড়াল থাবায় গ্রাস হচ্ছে যুবসমাজ৷ ধর্মনগরে একেরপর ড্রাগসের বিরুদ্ধে অভিযানও চালাচ্ছে পুলিশ৷ পুলিশকে সহায়তা করছে আমজনতাও৷ ড্রাগস এর বিরুদ্ধে এবার মাঠে নামল ধর্মনগরের যুবমোর্চা৷ ড্রাগসের বিরুদ্ধে ধর্মনগরের বিভিন্ন এলাকায় নতুন কমিটি তৈরি করা হয়৷ কমিটি গঠনের পর প্রথম সাফল্য পেল নতুন কমিটি৷

ধর্মনগর দূর্গাপুর এলাকা থেকে নেশার কড়াল থাবায় আসক্ত এক যুবককে ড্রাগস সহ আটক করে পুলিশের হাতে তুলে দিল এই কমিটি৷ আটক করা যুবককে জিঞ্জাসাবাদ করে কমিটি জানতে পারে সে দূর্গাপুর এলাকার একটি বাড়ি থেকে এই ড্রাগ ক্রয় করেছে৷ পরে খবর দেওয়া হয় পুলিশকে৷পুলিশ এসে যুবকটিকে থানায় নিয়ে যায়৷ দূর্গাপুর এলাকার কমিটির তরফে জানানো হয় এই অভিযান জারী থাকবে৷ প্রসঙ্গত, রাজ্যে প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান চালানো হচ্ছে৷ তাতে ব্যাপক সাফল্য মিলছে৷ পুলিশের পাশাপাশি সাধারণ জনগণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনও এখন নেশার বিরুদ্ধে সরব হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top