News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যা, বোধজংনগরে নাবালিকাকে অপহরণ
Image

ধর্মনগরে শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যা, বোধজংনগরে নাবালিকাকে অপহরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ ধর্মনগর হাফলং কার্গিল টিলা চা বাগানে ছয় বছেরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য৷ওই শিশুকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অবিযোগ৷ যদিও পুলিশ এই ব্যাপারে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত কাউকে সনাক্ত করতে পারেনি পুলিশ৷


নরপিচাশের লালসার শিকারে খালি হয়ে গেলো এক মায়ের কোল৷ ঘটনায় চাঞ্চল্যের সাথে সাথে শোকের ছায়া নেমে এসেছে গোটা ধর্মনগরে৷ সোমবার রাত থেকেই কৈলাসহরের মুর্তি ছড়া এলাকার নিতান্ত গরিব পরিবারের বছর সাতের এক নাবালিকাকে খুজে পাওয়া যাচ্ছিলনা৷ দির্ঘক্ষন খোঁজাখোঁজির পর মেয়েটির অভিভাবকরা সোমবার মধ্য রাতেই ধর্মনগর মহিলা থানায় বিষয়টি জানান৷ মঙ্গলবার সকাল আনুমানিক ১০টায় ধর্মনগর থানায় খবর আসে ধর্মনগর মহকুমার হাফলং কার্গিল টিলা চা বাগানে একটি ছড়ার ধারে এক নাবালিকার অর্ধনগ্ণ দেহ পাওয়া গেছে৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিখোঁজ নাবালিকার অভিভাবক দের খবর দেন৷ মৃত মেয়েটির মা সেখানে পৌঁছে মেয়েটিকে সনাক্ত করে জানান এটি তার মেয়ে৷ সঙ্গে সঙ্গে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগরের পুলিশ আধিকারিক রাজিব সুত্রধর৷ অপরাধীদের সনাক্ত করতে ঘটনা স্থলে আনা হয় ডগ স্কোয়াড৷শুরু হয় তদন্ত৷ বর্তমানে ময়নাতদন্তের জন্য মেয়েটিকে ধর্মনগর জেলা হাসপাতাল নিয়ে আসা হয়৷ এদিকে ঘটনাস্থল থেকে কিছু দূরেই মেয়েটির পরনের প্যান্ট উদ্ধার করেছে পুলিশ৷ এস ডি পি ও জানিয়েছেন ধর্ষণের পরে খুন বলেই প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে৷ মৃতার মা গৃহ পরিচারিকা ও বাবা দিনমজুর৷ মানবরূপি দানবের কুকর্মে পৃথিবী থেকে হারিয়ে গেলো এক নিষ্পাপ শিশু৷ অতি কষ্টে তিলে তিলে বড় হওয়া দুঃস্থ পরিবারের ছয় বছর বয়সি ছোট্ট মেয়েটি৷
এদিকে, শহরতলীর বোধজংনগর থানা এলাকা থেকে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম শুভজিৎ দাস৷

এলাকার সুকল পড়ুয়া ১৬ বছর বয়সী নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় আমবাসায়৷ সেখানে তিনদিন আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করা হয়৷ এই ঘটনায় মেয়েটির পরিবারের তরফ থেকে বোধজংনগর থানায় একটি মামলা দায়ের করেছে৷ মামলার নম্বর ৪৯/১৯৷ মামলা হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৬৬ ও ৩৭৬ ধারায়৷ সংবাদ লেখা অবধি পুলিশ এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ ঘটনার প্রেক্ষিতে এলাকার লোকজন ক্ষোভে ফুসছেন৷
প্রসঙ্গত, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ণ তোলা হচ্ছে৷ নারী সংক্রান্ত অপরাধের ঘটনা উদ্বেগজনক ভাবে বাড়ছে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top