News Flash

Image

ইভিএম নয়, ব্যালট চাই: মমতা

কলকাতা,১৮ জুন (হি.স): ইভিএম নয়, ব্যালট চাই । নজরুল মঞ্চ থেকে আবার ব্যালটে ভোটের দাবি জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে বুঝিয়ে দিলেন, দলত্যাগীদের দলে ফেরাবেন না । 

গতবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন, ‘বিয়াল্লিশে বিয়াল্লিশ’। লোকসভা ভোট হয়ে গেছে । বাইশটি আসনে থামতে হয়েছে তৃণমূলকে । তরতরিয়ে বেড়েছে বিজেপি । কিন্তু এই ভোটকে ‘চিটিংবাজির ভোট’ বলে তোপ দাগেন তৃণমূলনেত্রী । সেই সঙ্গে ঠিক করে দিলেন এবার একুশে জুলাইয়ের স্লোগানও ।

মঙ্গলবার নজরুল মঞ্চে রাজ্যের সব পুরসভার তৃণমূল কাউনিলরদের নিয়ে বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী বলেন,’এই ইলেকশন চিটিংবাজির ইলেকশন হয়েছে । আগামী দিনে সব বেরোবে’। তাঁর কথায়, ‘এবার একুশে জুলাইয়ের স্লোগান একটাই, গণতন্ত্র ফিরিয়ে দাও- মেশিন নয় ব্যালট দাও’।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে দিয়েছেন, ব্যালটে ভোট করানোর দাবিতে জোরদার আন্দোলন শুরু করবে বাংলার শাসক দল । এবং তার শুরুটা হবে একুশে জুলাইয়ের ধর্মতলার মঞ্চ থেকেই । কাউন্সিলরদের উদ্দেশে মমতা বলেন, ‘আপনারা চিন্তা করবেন না । আমরাই জিতব’। লোকসভা ভোট যখন চলছে, তখন থেকেই ইভিএম নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় । ভোট শেষ হওয়ার পর দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর নির্দেশ ছিল, ‘স্ট্রং রুম পাহারা দিন । দরকার হলে বাড়ি থেকে মুড়ি-ঘুঘনি বানিয়ে নিয়ে গিয়ে ক্যাম্প করে বসুন । বিজেপি কিন্তু ডেঞ্জারাস পার্টি । ইভিএম বদলে দিতে পারে’। এদিনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৩০০টির বেশি জায়গায় মেশিন প্রোগ্রামিং করা ছিল । আগে ১০০ শতাংশ মক পোল হতো । এবার দুই শতাংশ হয়েছে । বাকি ৯৮ শতাংশের মধ্যে ৯৫ শতাংশে প্রোগ্রামিং করা ছিল না কে বলতে পারে’ । তৃণমূলনেত্রী আরও বলেন, ‘আমরা আগে বুঝি । বাকিরাও কয়েকদিন বাদে বলবে’।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top