News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেনের ধাক্কায় কুমারঘাটে অটো চালক হত
Image

ট্রেনের ধাক্কায় কুমারঘাটে অটো চালক হত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ চলন্ত ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ নিহতকে জনৈক সুবল দে বলে শনাক্ত করা হয়েছে৷ পেশায় তিনি অটোচালক৷


ঘটনা আজ রবিবার বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ঊনকোটি জেলার অন্তর্গত কুমারঘাট মহকুমার বিরাশিমাইল এবং নালকাটার মাঝামাঝি জায়গায় ঘটেছে৷ জানা গেছে, ধর্মনগর থেকে আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী অটোর সংঘর্ষ হয়৷

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, জনমানবশূন্য লেবেল ক্রসিং তাঁর অটো রিকশা নিয়ে পার হচ্ছিলেন সুবল৷ সে সময় চলন্ত ট্রেনের সামনে গিয়ে পড়লে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ ট্রেনের ধাক্কায় বহু দূর ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায় অটোটি৷ ঘটনাস্থলেই অটো চালকের মৃত্যু হয়৷ মৃত অটো চালক সুবল দে-র বাড়ি কুমারঘাট মহকুমার বিরাশিমাইল এলাকায়ই বলে জানা গিয়েছে৷ দুর্ঘটনার সময় অটোতে চালক সুবল ছাড়া অন্য কোনও যাত্রী ছিলেন না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top