News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় আইইডি বিস্ফোরণে উড়ে গেল সেনার গাড়ি, জখম ৯ জওয়ান
Image

পুলওয়ামায় আইইডি বিস্ফোরণে উড়ে গেল সেনার গাড়ি, জখম ৯ জওয়ান

শ্রীনগর, ১৭ জুন (হি.স.) : ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা হামলার স্মৃতি মনে করিয়ে দিয়ে আইইডি বিস্ফোরণে উড়ে গেল সেনাবাহিনী কনভয়ের একটি গাড়ি। গুরুতর জখম ৯ সেনা জওয়ান। 

সোমবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার আরিহাল দিয়ে যাচ্ছিল ৪৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের কনভয়। সেই সময়ে কনভয়ের মধ্যে থাকা একটি বুলেট ও মাইন প্রুফ গাড়ি জঙ্গিদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে উড়ে যায়। এরপরই জঙ্গিরা কনভয়ের ঘিরে ধরে গুলি চালাতে থাকে। পাল্টা যোগ্য জবাব দেয় সেনা জওয়ানরা। পরে ঘটনাস্থল থেকে চম্পট দেয় জঙ্গিরা। এই হামলায় ৯ জওয়ান আহত হন। এই হামলার খবর পেয়ে ঘটনাস্থলে  পৌঁছিয়ে যায় বাড়তি নিরাপত্তা বাহিনী। শুরু জঙ্গিদের খোঁজ। এরকরম হামলা যে হবে, তা আগে থেকেই গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছিল। 

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার জঙ্গি হামলায় ৪০-এর বেশি সিআরপিএফ জওয়ান শহিদ হন। এদিনের হামলা ১৪ ফেব্রুয়ারি হামলার থেকে ২৭ কিলোমিটার দূরে হয়েছে। 

উল্লেখ করা যেতে পারে এদিন নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে পুনরায় তপ্ত হল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলা| অনন্তনাগ জেলার আচাবাল এলাকায় বিদূরা গ্রামে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন আহত হয়েছেন ৩ জন জওয়ান| তাঁদের মধ্যে একজন সেনা অফিসারও রয়েছেন| আহত সেনা জওয়ানদের উদ্ধার করে নিকটবর্তী সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে| অনন্তনাগ অভিযান প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, ‘গুলির লড়াই চলছে| এনকাউন্টার শেষ হলেই আরও তথ্য দেওয়া হবে সম্ভব হবে|’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top