News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন উপযোগী পরিবেশ তৈরী করা হলে পঞ্চায়েত নির্বাচনে লড়বে সিপিএম : গৌতম দাশ
Image

নির্বাচন উপযোগী পরিবেশ তৈরী করা হলে পঞ্চায়েত নির্বাচনে লড়বে সিপিএম : গৌতম দাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে লড়বে বিরোধী দল সিপিআইএম৷ তবে, নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করতে হবে৷ এ বিষয়ে বিরোধী দলের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন৷ ররিবার রাজ্য কমিটির বৈঠক শেষে সিপিআইএম রাজ্য সম্পাদক সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস দলীয় সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান৷ বিগত ত্রিস্তর পঞ্চায়েত উপ নির্বাচন, নগর সংস্থায় উপনির্বাচন ও লোকসভা নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে পদদলিত করা হয়েছে তা গণতান্ত্রিক ব্যবস্থায় কলঙ্কজনক বলে তিনি আখ্যায়িত করেছেন৷

গনতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন ফিরিয়ে আনতে জনগনকে সঙ্গে নিয়ে আন্দোলনে শামিল হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সিপিআইএম রাজ্য কমিটি৷ রাজ্য কমিটির সম্পাদক রবিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান৷ তিনি রাজ্যের আইন শৃঙ্খলা, স্বাস্থ্য প্ররিষেবাসহ বিভিন্ন কাজ কর্মের বেহাল অবস্থার তথ্য তুলে ধরেন৷ রাজ্যে ক্ষমতার পালা বদলের পর থেকেই বিরোধীদল সিপিএমের নেতা কর্মী সমর্থকদের উপর হামলা হুজ্জতি, দমন পীড়ন, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী, অগ্ণিসংযোগ, ব্যবসা বন্ধ করে দেওয়া , পার্টি অফিস ভাঙচুর ইত্যাদি নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল সিপিআইএম৷ এজন্য জনসংযোগ আরও নিবিড় করে জনগনকে সঙ্গে নিয়ে আন্দোলনে শামিল হওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে৷

রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ফ্যাসিস্ট সুলভ আচরণ শুরু হয়েছে৷ গত সেপ্ঢেম্বর মাসে ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচন এবং ডিসেম্বর মাসে নগর সংস্থা উপ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল গণতন্ত্র ভূলন্টিত করেছে৷ ৯৬ শতাংশ আসনে বিরোধীদের প্রার্থী দিতে দেয়নি৷ যেসব আসনে বিরোধীরা প্রার্থী দিয়েছে সেগুলিতেও বিরোধী দলের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হয়নি বলে অভিযোগ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক৷ দত লোকসভা নির্বাচনেও শাসক দল নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে৷ বিরোধী দলের প্রার্থীদের প্রচার করতে দেওয়া হয়নি৷ ২ টি আসনেই সিপিআইএম প্রার্থীরা ভোট প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছেন৷

গনতন্ত্রকে টুটি চিপে হত্যা করা হয়েছে৷ এ ধরনের পরিস্থিতি গনতন্ত্রপ্রিয় মানুষ মেনে নিতে পারেননা৷ রাজ্যে গনতন্ত্র পুনরুদ্ধার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করা সহ অন্যান্য দাবিতে রাজ্য জুড়ে ব্যাপক প্রচার আন্দোলনে শামিল হতে যাচ্ছে বিরোধী দল৷ গনতন্ত্রপ্রীয় সকল স্তরের জনগনকে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে অগনতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top