News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার লোকসভায় শপথ নেবেন নবনির্বাচিত সাংসদেরা
Image

সোমবার লোকসভায় শপথ নেবেন নবনির্বাচিত সাংসদেরা

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.) সোমবার শুরু হতে চলেছে সপ্তদশ লোকসভার অধিবেশন। প্রথমদিনই নবনির্বাচিত সাংসদেরা শপথ নেবেন। নবনির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করাবেন প্রটেম স্পিকার বীরেন্দ্র কুমার। হিন্দি থেকে কন্নড়, কোঙ্কানি, মৈথিলি এমন সংস্কৃত ভাষায় নবনির্বাচিত সাংসদেরা শপথ নেবেন। লোকসভার প্রধান সচিব জাতীয় নির্বাচন কমিশন থেকে পাওয়া নবনির্বাচিত সাংসদদের তালিকা থেকে নাম পড়বেন, এরপর একে একে সাংসদেরা এসে শপথ নেবেন। শপথ নেওয়ার পর অধিবেশন কক্ষের নির্ধারিত আসনে গিয়ে বসবেন সাংসদেরা। 


উল্লেখ করা যেতে পারে লোকসভা নির্বাচনে বিপুল আসন পেয়েছে বিজেপি। একাই ৩০৩টি আসন পেয়েছে গেরুয়া শিবির। উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টি পেয়েছে ১০টি, সমাজবাদী পার্টির ঝুলিতে গিয়েছে ৫টি আসন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২২ আসন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top