News Flash

  • Home
  • Uncategorized
  • অমরনাথ দর্শনে ৩০ জুন কাশ্মীর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
Image

অমরনাথ দর্শনে ৩০ জুন কাশ্মীর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জম্মু, ১৬ জুন (হি. স.) : অমরনাথ তীর্থযাত্রা ও মন্দির দর্শনে আগামী ৩০ জুন জম্মু ও কাশ্মীরে সফর করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। লোকসভা নির্বাচন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব গ্রহণের পর কাশ্মীরে অমিত শাহের এটি প্রথম সফর। রবিবার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক (সংস্থা) অশোক কওল একথা ঘোষণা করে বলেন, আগামী ৩০ জুন অমরনাথ গুহা দর্শনে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 


এদিন কাশ্মীরের একজন ঊর্ধ্বতন বিজেপি নেতা বলেন, “অমরনাথ গুহায় ঐতিহ্যগত পূজা করবেন অমিত শাহ এবং পরে উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন। সফরকালে তিনি কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে, বিশেষ করে অমরনাথ তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য পরিচালিত ড্রিলস সম্পর্কেও খোঁজখবর নেবেন।” দলের ন্যাশনাল ভাইস-প্রেসিডেন্ট তথা জম্মু ও কাশ্মীরের ভারপ্রাপ্ত অভিনাশরাই খান্নার সভাপতিত্বে বিজেপি-র রাজ্য ওয়ার্কিং কমিটির এদিনের একটি বৈঠকে, শাহের সফরের পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের রোডম্যাপ নিয়েও দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করা হয়।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top